ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

ঢাকা জেলার নবাবগন্জ উপজেলাতে নির্বাচন প্রশিক্ষন কর্মশালার উদ্বোধন


ইমাম হো‌সেন, ঢাকা photo ইমাম হো‌সেন, ঢাকা
প্রকাশিত: ২০-১২-২০২৩ দুপুর ৪:৩

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৪ উপলক্ষে নবাবগঞ্জ উপজেলার ভোটগ্রহণ কর্মকর্তাদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়।  উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা বিভাগের সম্মানিত বিভাগীয় কমিশনার জনাব মোঃ সাবিরুল ইসলাম। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা জেলার সম্মানিত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এবং রিটার্নিং কর্মকর্তা মোঃ আনিসুর রহমান সংসদীয় আসন নং ১৭৪ ঢাকা-০১ আসনে এই কর্মশালার আয়োজন করেন নির্বাচন কমিশন। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জেলা পুলিশ ঢাকার সম্মানিত পুলিশ সুপার জনাব আসাদুজ্জামান পিপিএম (বার)  ঢাকা জেলা নির্বাচন কর্মকর্তা, মোঃ জাহাঙ্গীর হোসেন নবাবগঞ্জ উপজেলার সম্মানিত উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুল হাসান সোহেল প্রমুখ। 

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তাগণ,একটি অবাধ, সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানে করণীয় সম্পর্কে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। 

প্রধান অতিথি তার বক্তব্যে, প্রিজাইডিং অফিসারদের ভোটের দিন প্রতি দুই ঘন্টা পরপর কেন্দ্রের আপডেট প্রদান করবার নির্দেশনা প্রদান করেন এবং প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন ঘোষণা করেন।

সভাপতি তার বক্তব্যে,একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন ১৭৪ ঢাকা-০১ আসনবাসীকে উপহার দেবার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি প্রিজাইডিং অফিসারদের নির্ভয়ে তার উপর অর্পিত দায়িত্ব সুষ্ঠুভাবে পালনের নির্দেশনা প্রদান করেন।

এমএসএম / এমএসএম

গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও অসহায় পরিবারের মাঝে সহায়তা বিতরণ

নাজিরপুরে তামাকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান নিশ্চিতকরণে শিক্ষার্থীদের সচেতনতামূলক পাঠদান

টহল পুলিশের ৫০০ গজের মধ্যেই শিক্ষক ও ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই

বুদ্ধিপ্রতিবন্ধী নারী অন্তঃসত্ত্বা, তিন প্রতিবেশী চাচার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

উদ্ধারকৃত গরু নিয়ে বিপাকে রাণীনগর থানা পুলিশ, দূষিত হচ্ছে পরিবেশ

পেকুয়ায় যানজট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা ও খেলার মাঠ দখলমুক্তির দাবি

নবীনগরে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর করে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ

নেছারাবাদে সেপটিক ট্যাংকে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ১, হাসপাতালে সহযোগী

বেনাপোল বন্দরে লাগামহীন শুল্ক ফাঁকি অব্যাহত

শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত

শিবপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

পাবনায় নিখোঁজ শিশু কলির সন্ধানের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

আদমদীঘিতে জুয়া খেলার অপরাধে চারজন গ্রেফতার