ঢাকা মঙ্গলবার, ১২ মে, ২০২৬

মান্দায় এলজিইডির কার্য-সহকারীর বিরুদ্ধে শ্লীলতাহানীর অভিযোগ


মান্দা প্রতিনিধি photo মান্দা প্রতিনিধি
প্রকাশিত: ২০-১২-২০২৩ দুপুর ৪:২৩

 নওগাঁর মান্দায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অফিসের এক কার্য-সহকারীর বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ পাওয়া গেছে।  অভিযুক্ত দেলোয়ার হোসেন আরসিআইপি প্রকল্পের কার্য-সহকারী পদে দ্বায়িত্ব পালন করছেন। ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দুপুরে উপজেলা এলজিইডির কার্যালয়ে।
জানাগেছে, ভূক্তভোগী মহিলা স্হানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) অফিসে কার্য-সহকারী পদে কিছুদিন পূর্বে যোগদান করেন। প্রতিদিনের ন্যায় ভুক্তভোগী নারী অফিসের কাজে আসেন। অফিস চলাকালীন সময়ে অভিযুক্ত যুবক সুযোগ বুঝে তাকে পিছন থেকে জড়িয়ে ধরেন। ভুক্তভোগী নারী দ্রুত বিষয়টি এলজিইডির প্রকৌশলীকে জানান। এরপর অফিস স্টাফসহ একজন জনপ্রতিনিধিকে নিয়ে বিষয়টি মিমাংসার জন্য চেষ্টা করেন।
ঘটনার পর থেকে অভিযুক্ত কর্মচারী গাঁ ঢাকা দিয়েছেন। 

এব্যাপারে ভুক্তভোগী ওই নারীর সাথে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি। 

অভিযুক্ত কার্য-সহকারী দেলোয়ার হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, এরকম কোন কাজ আমি করিনি বা এমন ঘটনার সাথে আমি সম্পৃক্ত নয়। আমাকে ফাঁসানোর জন্য এরকম পরিকল্পনা করেছেন তারা।

এ ব্যাপারে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) প্রকৌশলী শাইদুর রহমান মিঞা জানান, এই ঘটনা জানার পর বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে মৌখিক ভাবে অবগত করা হয়েছে। একই সাথে দেলোয়ার হোসেনকে মাঠ থেকে সাময়িক ক্লোজ করা হয়েছে।

 

এমএসএম / এমএসএম

রাঙ্গুনিয়ায় ১৭ মামলার পরোয়ানার আসামি গ্রেফতার

পটুয়াখালীতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নার্স দিবস পালিত

হাটহাজারীতে বিভিন্ন উন্নয়ন প্রকল্পসমূহের উদ্ধোধন করেন প্রতিমন্ত্রী মীর হেলান

রান্নাঘরের ইঁদুরের গর্ত থেকে বিষধর কোবরা উদ্ধার

সুবর্ণচরে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগে বিএনপি নেতার সংবাদ সম্মেলন

ধুনটে স্কুলছাত্রী ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

চারটি নতুন ইনস্টিটিউট যুক্ত হচ্ছে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ে

জুড়ী উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় তুফায়েল আহমেদ

‎আনোয়ারায় ভূমির মালিকানা নিয়ে কেইপিজেড ও স্থানীয়দের উত্তেজনা

বড়লেখায় অবৈধ বাঁধ অপসারণ ও রিং জাল ধ্বংস

হোমনায় তালিকাভুক্ত দুই মাদক ব্যবসায়ীকে বিভিন্ন মেয়াদে ভ্রাম্যমাণ আদালতে জেল জরিমানা

নাজিরপুরে রেড ক্রিসেন্টের উদ্যোগে বন্যাদুর্গতদের সহায়তা প্রদান

হাতিয়ায় পানিতে ডুবে এক শিশুর মৃত্যু