জেন্ডার সমতা ও জলবায়ু জোটের অর্ধবার্ষিক সভা অনুষ্ঠিত
গাইবান্ধার ফুলছড়িতে জেন্ডার সমতা ও জলবায়ু জোটের অর্ধবার্ষিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ ডিসেম্বর) সকালে এসকেএস ফাউন্ডেশনের কমিউনিটি ভিত্তিক জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন কর্মসূচির (ক্রিয়া) আওতায় মানুষের জন্য ফাউন্ডেশনের সহায়তায় সুইডেন সরকারের অর্থায়নে এসকেএস ফাউন্ডেশনের ক্রিয়া প্রকল্পের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন, এসকেএস ফাউন্ডেশনের কো-অর্ডিনেটর উম্মে কুলছুম ইলা, ইএসডিও'র কো-অর্ডিনেটর আবুল হাসেম, ব্র্যাক প্রতিনিধি নিখিল চন্দ্র রায়, ফ্রেন্ডশিপ প্রতিনিধি শাকিল আহমেদ, বিশিষ্ট স্বেচ্ছাসেবক ফুলছড়ি উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও শাহ আলম যাদু, আরডিআরএস প্রতিনিধি মমিনুল হক, এসকেএস ফাউন্ডেশনের ক্রিয়া প্রকল্পের সমন্বয়কারী লাভলী খাতুন, নারী নেত্রী বিথী বেগম, ইয়ারন বেগম প্রমুখ। সভা শেষে উপজেলা পর্যায়ে জেন্ডার সমতা ও ক্লাইমেট জোটের ৫ সদস্য বিশিষ্ট পরিচালনা কমিটি গঠন করা হয়।
এ জোটের লক্ষ্য ও উদ্দেশ্য হলো জেন্ডার ট্রান্সফরমেটিভ এবং জলবায়ু পরিবর্তন জনিত প্রচার ও সুরক্ষা কাজে তৃনমূল নারী নেত্রীদের অংশগ্রহণ বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় তাদের ক্ষমতায়িত করা। সম্মিলিতভাবে জেন্ডার ট্রান্সফরমেটিভ এবং ক্লাইমেট একশন কাজের দৃশ্যমানতা এবং স্বীকৃতি বৃদ্ধি এবং দায়িত্বশীল করা। জেন্ডার প্রতিক্রিয়াশীল জলবায়ু নীতি এবং কর্মসূচির উন্নয়ন ও বাস্তবায়নে সহায়তা করা। জলবায়ু পরিবর্তন অভিনেতা এবং নাগরিক সমাজের মধ্যে আরও ভাল সমন্বয় নিশ্চিত করা। অগ্রাধিকারের ভিত্তিতে নারীদের বিষয়গুলি চিহ্নিতকরণ এবং মোকাবেলা করার জন্য একটি শক্তিশালী তথ্য আদান-প্রদান প্লাটফর্ম তৈরি করা। জলবায়ু জনিত কাজকে পরিপুরক কাজের সাথে সংযুক্ত করা যা কাঠামোগত বৈষম্য যেমন নারীর বিরুদ্ধে সহিংসতা, লিঙ্গ বৈষম্য, দারিদ্রতা মোকাবেলা করবে। সভায় সকলে একসাথে জোটের কার্যক্রম বাস্তবায়নে প্রত্যয় ব্যক্ত করেন।
এমএসএম / এমএসএম
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন