লালমনিরহাটে সরকারি ওষুধ চুরির দায়ে স্বেচ্ছাসেবক দলের নেতা আটক
লালমনিরহাটে সরকারি ওষুধ চুরির দায়ে পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাখাওয়াত হোসেন লাবু( ৩৫)কে আটক করেছে পুলিশ।বুধবার(২০ ডিসেম্বর) দুপুরে লালমনিরহাট সদর হাসপাতাল এলাকা থেকে তাকে আটক করা হয়।আটককৃত লাবু লালমনিরহাট পৌরসভার সাপটানা এলাকার আফজাল হোসেনের ছেলে।
হাসপাতাল কর্তৃপক্ষ ও স্থানীয়রা জানায়, বুধবার দুপুরে জেলার সদর হাসপাতালের মূল ফটকের সামনে থেকে ১৮ ব্যাগ স্যালাইনসহ স্বেচ্ছাসেবক দলের নেতা লাবুকে আটক করে। আটককৃত লাবুকে স্যালাইনসহ হাসপাতাল কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করে এলাকাবাসী। পরে হাসপাতাল কর্তৃপক্ষ আটককৃতকে পুলিশে সোপর্দ করে।
ওষুধ(স্যালাইন) চুরির দায়ে স্বেচ্ছাসেবক দলের নেতাকে আটকের বিষয়টি লালমনিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওমর ফারুক নিশ্চিত করেছেন।
লাালমনিরহাট সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ মোঃ রমজান আলী বলেন, ১৮ ব্যাগ স্যালাইনসহ লাবু নামের একজনকে আটক করা হয়েছে। আটককৃতকে পুলিশের নিকট সোপর্দ করা হয়েছে।আটককৃতের বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি চলছে। ওষুধ চুরির সাথে হাসপাতালের কেউ জড়িত কিনা এমন প্রশ্নে তিনি বলেন, হাসপাতালের কেউ জড়িত থাকলে তদন্ত কমিটি গঠন করে তদন্ত এবং জড়িত থাকার প্রমাণ মিললে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
এমএসএম / এমএসএম
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি
বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত