কেরানিগন্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার অভিযানে ৩ জনের কারাদন্ড
ঢাকার কেরানীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। বুধবার (২০ ডিসেম্বর) সকালে শাক্তা ইউনিয়নের আটি বাজারে অবস্থিত কেরানীগঞ্জ মডেল ভূমি অফিসে দালাল বিরোধী অভিযানে আনিসুর রহমান নামে এক দালালকে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়।
পরে আটি বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। এ সময় অবৈধভাবে সড়কে যানজট পার্কিং করার অপরাধে প্রাইভেট কারের চালক মজিবরকে ২ হাজার টাকা জরিমানা ও দুই দিনের কারাদণ্ড প্রদান করেন এবং একই সাথে সিএনজি চালক মোহাম্মদ আলমগীরকে দুই দিনের কারাদণ্ড প্রদান করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নেতৃত্বে দেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফয়সল বিন করিম। এসময় অভিযানে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ সার্কেল সহকারী কমিশনার ভূমি মো. সালাউদ্দিন আয়ূবী।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফয়সল বিন করিম জানান, আটি বাজার, জিনজিরা বাজার, কদমতলী গোল চত্বর ও রোহিতপুর বাজার এলাকায় যানজট নিরসনে নিয়মিত ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।
এমএসএম / এমএসএম
গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও অসহায় পরিবারের মাঝে সহায়তা বিতরণ
নাজিরপুরে তামাকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান নিশ্চিতকরণে শিক্ষার্থীদের সচেতনতামূলক পাঠদান
টহল পুলিশের ৫০০ গজের মধ্যেই শিক্ষক ও ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই
বুদ্ধিপ্রতিবন্ধী নারী অন্তঃসত্ত্বা, তিন প্রতিবেশী চাচার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
উদ্ধারকৃত গরু নিয়ে বিপাকে রাণীনগর থানা পুলিশ, দূষিত হচ্ছে পরিবেশ
পেকুয়ায় যানজট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা ও খেলার মাঠ দখলমুক্তির দাবি
নবীনগরে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর করে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ
নেছারাবাদে সেপটিক ট্যাংকে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ১, হাসপাতালে সহযোগী
বেনাপোল বন্দরে লাগামহীন শুল্ক ফাঁকি অব্যাহত
শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত
শিবপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
পাবনায় নিখোঁজ শিশু কলির সন্ধানের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন