ঢাকা বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

বালিয়াকান্দিতে ফুলকপি ক্ষেত কেটে কৃষকের ব্যাপক ক্ষতি


বালিয়াকান্দি প্রতিনিধি photo বালিয়াকান্দি প্রতিনিধি
প্রকাশিত: ২১-১২-২০২৩ দুপুর ৩:৩২

রাজবাড়ীর বালিয়াকান্দিতে পূর্ব শত্রুতার জের ধরে কৃষক নাছির শেখের ৭৪ শতক জমিতে থাকা ফুলকপি ক্ষেত কেটে নষ্ট করার অভিযোগ উঠেছে।
উপজেলার জামালপুর ইউনিয়নের গোসাই গোবিন্দপুর গ্রামের ক্ষতিগ্রস্থ কৃষক নাছির শেখ উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা কৃষি কর্মকর্তা ও বালিয়াকান্দি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
কৃষক নাছির শেখ জানান, মঙ্গলবার পূর্ব শত্রুতার জের ধরে জামালপুর ইউনিয়নের গোঁসাই গোবিন্দপুর গ্রামের মৃত ইরফান শেখের ছেলে হাসেম শেখ, রফিকুল, ইমদাদুল, একই গ্রামের জাহিদ শেখ, বকু শেখ, মোস্তফা শেখ, রেজাউল শেখসহ অজ্ঞাত আরো ৫০-৬০ জন তার ৭৪ শতাংশ জমিতে থাকা ফুলকপি কেটে নষ্ট করে। বাঁধা দিতে গেলে তারা তাকে ধাওয়া করে। পরে তার বাড়িতে এসে দু’টি রান্নাঘরে আগুন ধরিয়ে দেয়। এতে ৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। 
তিনি আরো জানান, হাসেম শেখ চার বছর আগে তার কাছে ৭৪ শতাংশ জমি বন্ধক রেখে ৫ লক্ষ টাকা গ্রহণ করে। শর্ত থাকে যে টাকা পরিশোধ না করা পর্যন্ত জমি চাষাবাদ করবে। উল্টো টাকা না দিয়ে জমি, বসতবাড়ি দখল করার চেষ্টা করে আসছে। আমি ন্যয় বিচার দাবী করছি।
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, কৃষকের ফসল নষ্ট করা এটা ন্যাক্কার জনক কাজ। আমরা এটিকে ঘৃনা করি। 

 

এমএসএম / এমএসএম

মধুখালীতে ভুষণা - লক্ষণদিয়া বাজারে যুবদলের আঞ্চলিক অফিস উদ্বোধন

চরফ্যাশন চৌকি কোর্টে সাক্ষীকে আটকে রেখে পিপি হযরত আলীর চাঁদাবাজি

সরকারি হাসপাতালে রোগী ফেলে ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসক, হাতেনাতে ধরল স্থানীয়রা

ময়মনসিংহে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধন

তারাগঞ্জে ১০ বস্তা ইউরিয়া সার জব্দ,এক ব্যক্তির জরিমানা

গজারিয়া ফাউন্ডেশন এর চেয়ারম্যান এর জন্মদিন উপলক্ষে গজারিয়ায় শিক্ষার্থীদের মাঝে বৃক্ষচারা বিতরণ

সান্তহার পৌরসভার উদ্যোগে গাছের চারা ও অর্থ বিতরণ

ভোলার দৌলতখানে আজহার আলী মাধ্যমিক বিদ্যালয় ফুটবলে নবম শ্রেণি চ্যাম্পিয়ন

দুই বন্ধুর দ্বন্দ্ব মেটাতে গ্রাম্য শালিশ, রায় নিয়ে দ্বিমত করায় মারধর

গোবিপ্রবির নতুন ভিসি হিসেবে অধ্যাপক ড. মো. সোহেল হাসানের যোগদান

রুপগঞ্জে বিপুল পরিমাণ মাদকসহ ৩জন গ্রেফতার

র‍্যাগিং-নির্যাতনে জিরো টলারেন্স: পবিপ্রবির ১৩ শিক্ষার্থীকে শাস্তি

পিরোজপুরে দুর্নীতিবিরোধী বিতর্ক, রচনা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত