নৌকায় ভোট দেওয়ায় এতসব উন্নয়ন সম্ভব হয়েছে: শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চাঁদপুর ৩ আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি নির্বাচনি প্রচার প্রচারনার অংশ হিসেবে হাইমচরে মহিলা সমাবেশ করেছেন।
বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সকালে হাইমচর উপজেলার চরভৈরবী ইউনিয়ন পরিষদের সামনে মহিলা সমাবেশে ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আহমদ আলী মাস্টার এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইলিয়াস লিটনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জীবন দিয়েও তার সবকথা রেখেছেন। তার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে চাঁদপুর হাইমচরে ব্যপক উন্নয়ন করা হয়েছে।
শুধুমাত্র নৌকায় ভোট দেওয়ায় এতসব উন্নয়ন সম্ভব হয়েছে। আগামী ৭ জানুয়ারী উৎসব করে সকলে ভোট কেন্দ্রে যাবেন। এবার অবাদ, সুষ্ঠু ও শান্তিপূর্ন নিবাচন হবে।এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা জজ কোর্টের পিপি অ্যাড. রনজিত রায় চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন ইসডু পাটোয়ারী, হাইমচর উপজেলা পরিষদের চেয়ারম্যান নূর হোসেন পাটোয়ারী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির প্রধানীয়াসহ জেলা, উপজেলা ও ইউনিয়নের আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগসহ অন্যান্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এই মহিলা সমাবেশে হাজারো মহিলা অংশগ্রহণ করেন।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার