নিখোঁজের ৩ দিনপর শিশু তাহমিমের লাশ মিললো পুকুরে
চট্টগ্রামের বাঁশখালীতে নিখোঁজের ৩দিন পর তাহমিম নামের( ৬) বছর বয়সী শিশুটির লাশ মিলল পুকুরে। ২১ ডিসেম্বর (বৃহস্পতিবার) সকাল সাড়ে ৬টার দিকে বাড়ীর অদূরে একটি পুকুরে শিশুটির মৃতদেহ ভাসতে দেখে স্থানীয়রা লাশটি উদ্ধার করে পুলিশে খবর দিলে পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
নিহত শিশু তাহমিম উপজেলার পুঁইছড়ি ইউপির ১ নং ওয়ার্ডের আবদার পাড়া এলাকার মোঃ নুরুল আলম এর ছেলে। স্থানীয় ও নিহত শিশুর পারিবার সুত্রে জানা যায়, ১৯ ডিসেম্বর( মঙ্গলবার) দুপুর ১ টা থেকে নিখোঁজ হয় শিশু তাহমিম, এতে শিশুটিকে খোঁজাখুঁজি ও মাইকিং করার পরেও সন্ধান না পাওয়াতে সংশ্লিষ্ট থানায় একটি নিখোঁজ ডায়েরি (জিডি) করেছিলো স্বজনরা। বৃহস্পতিবার সকালে বাড়ির অদূরে একটি পুকুরে ভাসমান অবস্থায় দেখে স্থানীয়রা লাশটি উদ্ধার করে পুলিশে খবর দিলে পুলিশ লাশটি থানায় নিয়ে যায়। নিহত তাহমিমের ফুফা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ ইমরান জানান, শিশুটির লাশ রক্তাক্ত পড়ে থাকাবস্থায় স্থানীয়রা উদ্ধার করেছে, গতরাতেই হয়তো তাকে হত্যা করে পানিতে ফেলে দেয়া হয়েছে বলে ধারণা নিহতের স্বজনদের।
এব্যাপারে বাঁশখালী থানা তদন্ত (ওসি) সুধাংশু শেখের হালদার জানান, শিশুটি নিখোঁজ হওয়ার পর খোঁজাখুঁজি করে না পাওয়াতে তার আত্মীয় স্বজনরা থানায় একটি জিডি করেছিল, আজকে সকালে পুকুরে লাশ ভাসতে দেখে পুলিশে খবর দিলে সাব- ইন্সপেক্টর পেয়ার আহমদসহ পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে,লাশে আঘাতের তেমন কোন চিহ্ন পরিলক্ষিত হয়নি, তবে লাশ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
এব্যাপারে বাঁশখালী থানা তদন্ত (ওসি) সুধাংশু শেখের হালদার জানান, শিশুটি নিখোঁজ হওয়ার পর খোঁজাখুঁজি করে না পাওয়াতে তার আত্মীয় স্বজনরা থানায় একটি জিডি করেছিল, আজকে সকালে পুকুরে লাশ ভাসতে দেখে পুলিশে খবর দিলে সাব- ইন্সপেক্টর পেয়ার আহমদসহ পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে,লাশে আঘাতের তেমন কোন চিহ্ন পরিলক্ষিত হয়নি, তবে লাশ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি
পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির
Link Copied