জয়পুরহাটে সাংবাদিকদের সাথে হুইপ স্বপনের মতবিনিময় সভা অনুষ্ঠিত
জয়পুরহাট-২ আসনের আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আবু সাইদ আল মাহমুদ স্বপন এমপির সাথে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে জয়পুরহাট পৌর কমিউনিটি সেন্টারে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জয়পুরহাটে -২ আসনের আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী,বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাইদ আল মাহমুদ স্বপন এমপি।সভায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেট, সাধারণ সম্পাদক জাকির হোসেন মন্ডল,সহ সভাপতিন ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম সোলায়মান আলী, সহ সভাপতি এ্যাড. নৃপেন্দ্রনাথ মন্ডল, এম মোহসীন আলী, গোলাম হক্কানি,জাহিদুল আলম বেনু, যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক, মীর রেজাউল করিম, সাংগঠনিক সম্পাদক মনিরুল শহীদ মুন্না, প্রভাষক সুমন কুমার সাহা, প্রচার ও প্রকাশনা সম্পাদক প্রভাষক এ ই এম মাসুদ রেজা, কালাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মিনফুজুর রহমান মিলন, ক্ষেতলাল উপজেলা পরিষদ চেয়ারম্যান মোস্তাকিম মন্ডল, পৌর মেয়র সিরাজুল ইসলাম, আক্কেলপুর পৌর মেয়র শহীদুল আলম চৌধুরীসহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
পরে মুক্ত আলোচনায় সাংবাদিকদের বিভিন্ন পরামর্শ শুনেন এবং তা সমাধানের আশ্বাস দেন।
হুইপ আবু সাইদ আল মাহমুদ স্বপন এমপি বলেন, জয়পুরহাট জেলা উন্নয়নের মহাসড়কে উঠেছে। জয়পুরহাট -২ আসন এলাকায় ব্যাপক উন্নয়ন করা হয়েছে এই আসনে বিজয় অর্জন করা নিয়ে আমি সংকিত নয়। আমার কোন ভুল- ত্রুটি দেখলে মিডিয়ায় তুলে ধরবেন। তিনি আরও বলেন নির্বাচনে কোন প্রতিপক্ষ প্রার্থী জোড় করে গন্ডগোল করতে আসলে আমার নেতাকর্মীরা তা করবে না। এ নির্বাচনে সার্বিক সহযোগিতা করতে সাংবাদিকদের আহবান জানান তিনি।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ