কেরানিগন্জ উপজেলার নির্বাচনী প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি - আনিসুর রহমান
শুক্রবার ২২ ডিসেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৩ উপলক্ষে কেরানীগঞ্জ উপজেলার ভোটগ্রহণ কর্মকর্তাগণের দিনব্যাপী প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এবং রিটার্নিং অফিসার মোঃ আনিসুর রহমান।প্রধান অতিথি প্রশিক্ষণ কর্মশালায় নির্বাচন বিধি মেনে চলার বিষয়ে গুরুত্বারোপসহ ভোটারদের নির্বিঘ্নে ভোট দেয়ার পরিবেশ নিশ্চিত করার তাগিদ দেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) ও সহকারী রিটার্নিং অফিসার ১৭৫ ঢাকা-০২ জনাব মোঃ মুনিবুর রহমান। সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন, কেরানীগঞ্জ উপজেলার উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মোহাম্মদ ফয়সল বিন করিম ১৭৬ ঢাকা-০৩।
এছাড়াও উপস্থিত ছিলেন, জেলা পুলিশ, ঢাকার ক্রাইম এন্ড অপস্ ও ট্রাফিক, দক্ষিণ বিভাগের সম্মানিত পুলিশ সুপার জনাব আমীনুল ইসলাম। ঢাকা জেলার অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার জনাব ফরিদুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন মাঠ প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সম্মানিত কর্মকর্তাবৃন্দ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের লক্ষে, নির্বাচনের দিনে প্রিজাইডিং অফিসারদের উপর অর্পিত ক্ষমতার পূর্ণ ব্যবহার আমি দেখতে চাই। নির্বাচন হবে আরবি হরফ আলিফের মতো সোজা। একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারদের তাদের উপর অর্পিত দায়িত্ব থেকে পিছপা হবার সুযোগ নেই। তিনি তার বক্তব্যে, প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারদের প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। একই সাথে তিনি প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেন।
এমএসএম / এমএসএম
গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও অসহায় পরিবারের মাঝে সহায়তা বিতরণ
নাজিরপুরে তামাকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান নিশ্চিতকরণে শিক্ষার্থীদের সচেতনতামূলক পাঠদান
টহল পুলিশের ৫০০ গজের মধ্যেই শিক্ষক ও ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই
বুদ্ধিপ্রতিবন্ধী নারী অন্তঃসত্ত্বা, তিন প্রতিবেশী চাচার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
উদ্ধারকৃত গরু নিয়ে বিপাকে রাণীনগর থানা পুলিশ, দূষিত হচ্ছে পরিবেশ
পেকুয়ায় যানজট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা ও খেলার মাঠ দখলমুক্তির দাবি
নবীনগরে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর করে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ
নেছারাবাদে সেপটিক ট্যাংকে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ১, হাসপাতালে সহযোগী
বেনাপোল বন্দরে লাগামহীন শুল্ক ফাঁকি অব্যাহত
শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত
শিবপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
পাবনায় নিখোঁজ শিশু কলির সন্ধানের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন