ঢাকা শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ায় গলায় ফাঁস দিয়ে এক বৃদ্ধ আত্মহত্যা


প্রবীর চৌধূরী রিপন photo প্রবীর চৌধূরী রিপন
প্রকাশিত: ২২-১২-২০২৩ দুপুর ৪:২৯
গলায় ফাঁস দিয়ে এক বৃদ্ধ আত্মহত্যা করেছে।ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে আলী আজম খাঁন (৬০) নামে এ বৃদ্ধ আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। পরিবারের দাবি, ১০-১২ বছর ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। শুক্রবার (২২ ডিসেম্বর) সকাল সাড়ে আটটার দিকে উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের দত্ত পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের ছেলে মিরান খাঁন জানান, গতকাল রাতে স্বাভাবিকভাবে খাওয়া দাওয়া শেষ করে ঘুমাতে যান তিনি। সকালে মা আমাকে ডেকে বলছেন তোর বাবাকে ডাকছি কোনো সারা শব্দ নাই। তখন আমি ঘরের টিন কেটে ঘরে ডুকে দেখি ঘরের তীরের সাথে গলায় ফাঁস দিয়ে রশিতে ঝুলে আছে।তিনি আরো বলেন, তার বাবা আলী আজম অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক ছিলেন। তিনি ১০-১২ বছর ধরে মানষিক রোগে ভুগছিলেন। শীত আসলেই উনার সমস্যা দেখা দিতো। গত ৮ মাস আগে তার বাবা তাদের দুই ভাই দুই বোনের নামে সকল সম্পত্তি লিখে দেয়। আমার বড় ভাই মিরাজুল খান পুলিশে কর্মরত।সরাইল উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া বেগম জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে ছুটে এসে দেখেন গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে। নিহতের কোমরে কিছু টাকাও পাওয়া গেছে। পরে পুলিশকে খবর দেন তিনি, পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে। তিনি মানসিক রোগী ছিলেন বলেও জানান মহিলা ভাইস চেয়ারম্যান। আলী আজম উপজেলার কাটানিশার এলাকায় একটি বেসরকারি স্কুলে শিক্ষকতা করতেন পরে ওই স্কুল সরকারি হয় কিন্তু উনি নিয়মিত স্কুলে যেতেন না।সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: এমরানুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। 

এমএসএম / এমএসএম

মুকসুদপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১

নেত্রকোণায় জুয়ার আসর থেকে যুবদল নেতা,ফায়ার সার্ভিস কর্মকর্তা-বিজিবি সদস্যসহ আটক-৮

সুন্দরবনের আলোচিত বনদস্যু ‘নানা ভাই' বাহিনীর ১২ সদস্য মোংলায় কোষ্টগার্ডের কাছে আত্মসমর্পণ

সিংড়ায় নিয়োগে অনিয়মের অভিযোগ, পদ স্থগিতের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

রাজশাহীর পবায় সার কেলেঙ্কারি: কৃষি কর্মকর্তার দায়িত্বহীনতা নাকি স্বজনপ্রীতি ?

রায়গঞ্জে পানি সরতেই ৫ হাজার বিঘায় চাষ, কৃষির সঙ্গে ফিরছে সরকারের রাজস্ব

আদমদীঘিতে ৩৫০ ফিট চায়না দুয়ারি জাল জব্দ

ভূরুঙ্গামারীতে শিয়াল ঠেকাতে বিদ্যুতায়িত ফাঁদ, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গরুর মৃত্যু

বাকেরগঞ্জে কাবাব এর নামে কি খাচ্ছেন আপনি এবং আপনার ফ্যামিলি

মান্দায় সড়ক সংস্কারের মান পরিদর্শনে প্রকল্প পরিচালক

৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচি ধুনটে স্কাউটদের মাঝে গাছের চারা বিতরণ

হাতিয়া তমরদ্দি ইউনিয়নে খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতা, বিজয়ীদের পুরস্কার প্রদান

ধামইরহাটে সর্বদলীয় নেতাকর্মীদের শ্রদ্ধায় উপজেলা বিএনপির সভাপতি এম এ ওয়াদুদের দাফন সম্পন্ন