স্মার্ট বাংলাদেশ গড়তে আওয়ামী লীগের বিকল্প নেই: আবুল কালাম আজাদ
বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত রাজশাহী-৪ বাগমারা আসনের নৌকার মার্কার প্রার্থী অধ্যক্ষ মোঃ আবুল কালাম আজাদ বলেছেন, স্মার্ট বাংলাদেশ গড়তে হলে আওয়ামী লীগ সরকারের বিকল্প নেই। কারণ আওয়ামী লীগ সরকারই আজকের এই বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশে রূপান্তর করেছে, এবার আমাদের লক্ষ্য হলো ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেওয়া। তাই আসুন দেশের স্বার্থে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকায় ভোট দিয়ে পুণরায় আওয়ামী লীগ সরকার গঠন করি।
শুক্রবার (২২ ডিসেম্বর) সকালে হামিরকুৎসা ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নৌকা প্রতীকের বিজয় সুনিশ্চিত করতে ঐ ইউনিয়নের হামিরকুৎসা বাজার, রাঁয়াপুর বাজার, পাড়া মহল্লায় গণসংযোগ শেষে কোনাবাড়িয়া জামে মসজিদে জুম্মার নামাজ আদায় করেন এবং মুসল্লিদের সাথে মতবিনিময় করেন। বিকালে বড়বিহানলি ইউনিয়নে এলাকায় নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
নৌকার প্রার্থী অধ্যক্ষ মোঃ আবুল কালাম আজাদ বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ কমিটির সদস্য, রাজশাহী জেলা আওয়ামী লীগ সদস্য,তাহেরপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও তাহেরপুর পৌর সভার তিনবারের মেয়র ।
অধ্যক্ষ মোঃ আবুল কালাম আজাদ বলেন, তাহেরপুর পৌর সভাকে সাজিয়েছি পাশাপাশি বাগমারার মানুষের উন্নয়নের জন্য নিরলসভাবে কাজ করছি। এই আসনের বিশাল উন্নয়নযজ্ঞের কাজ করা আমার পক্ষে সম্ভব শুধুমাত্র আওয়ামী লীগ সরকারের জন্যই; আর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্যই। তাই নৌকা প্রতীক কে ভোট দিন বাগমারার উন্নয়ন বুঝে নিন।
৭ জানুয়ারি আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনারা সকলেই পরিবারের সদস্যদের নিয়ে ভোটকেন্দ্রে যাবেন এবং ভোট প্রদান করবেন; কারণ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবে উৎসবমূখর পরিবেশে। নির্ভয়ে গিয়ে আপনারা আপনাদের ভোট প্রদান করবেন।
এসময় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও রাজশাহী এডভোকেট বার এসোসিয়েশনের সভাপতি এ্যাড. ইব্রাহীম হোসেন, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও বাগমারা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ জাকিরুল ইসলাম সান্টু, রাজশাহী জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক মাহাবুর রহমান,বাগমারা উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও শ্রীপুর ইউপি চেয়ারম্যান মকবুল হোসেন মৃধা, তাহেরপুর পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবু বক্কার মৃধা মনসুর, হামিরকৎসা ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন, হামিরকুৎসা ইউনিয়ন
নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক ওয়াহিদুজ্জামান খান আজাদ সহ বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মী।
এমএসএম / এমএসএম
প্লাস্টিক দূষণ রোধে কুয়াকাটা পৌরসভার উদ্যোগ
নোবিপ্রবিতে ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠিত
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনে মামলা, সাবেক এমপি সাজ্জাদুলসহ ১২১ জন আসামি
হাটহাজারীতে মাদকবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত
নোবিপ্রবি রিজেন্ট বোর্ডের সদস্য হলেন অধ্যাপক মোর্শেদ হাসান খান
সিংড়ায় জুয়ার আসর থেকে দেড় লাখ টাকাসহ গ্রেপ্তার দুই জুয়ারি
তাড়াশে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণ
কালাইয়ে সরকারি পাঠ্যবই কেজি দরে বিক্রির অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে
৬০০ শিক্ষার্থীকে বরণ করল পাবিপ্রবি ছাত্রশিবির
নবীনগরে ফ্যামিলি কার্ডের নামে টাকা আদায়ের অভিযোগ, প্রতিবাদ করায় চাঁদাবাজির মামলা
বাড়িঘরে হামলা-আগুনের পর সাবেক এমপি ও আ.লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা
বরগুনায় এশিয়ান নারী উন্নয়ন সোসাইটির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
গুলিবিনিময়ের পর সীমান্তে এক রাতেই প্রায় ১০ লাখ ইয়াবা উদ্ধার
Link Copied