ঢাকা জেলার দোহার উপজেলাতে নির্বাচন প্রশিক্ষণ কর্মশালা
শনিবার ২৩ ডিসেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৩ উপলক্ষে দোহার উপজেলার ভোটগ্রহণ কর্মকর্তাগণের দিনব্যাপী প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এবং রিটার্নিং অফিসার মোঃ আনিসুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা অঞ্চলের সম্মানিত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোঃ ফরিদুল ইসলাম, ঢাকা জেলার সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহাঃ জাহাঙ্গীর হোসেন। সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন, দোহার উপজেলার উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার ১৭৪ ঢাকা-০১ মোঃ জাকির হোসেন।
এছাড়াও উপস্থিত ছিলেন, দোহার সার্কেলের সম্মানিত সহকারী পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান খান, ঢাকা জেলার অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার মোঃ ফরিদুল ইসলাম। উপস্থিত ছিলেন মাঠ প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সম্মানিত কর্মকর্তাবৃন্দ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, কে কোন মার্কার প্রার্থী, কে কোন মার্কা নিয়ে ভোট করছেন, ভুলে যেতে হবে। মনে রাখতে হবে, লক্ষ্য একটাই, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন। আইনি দায়িত্বর ব্যত্যয় ঘটলে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি আইনি ব্যবস্থার আওতায় আসবেন, আমি বিবেচনা করবো না, সে আমার প্রিজাইডিং অফিসার নাকি আমার ম্যাজিস্ট্রেট। যেই দায়িত্বে অবহেলা করবেন, তার বিরুদ্ধেই যথাযথ ব্যবস্থা গ্রহণ করবো। কোনো অবস্থাতেই নির্বাচনের পরিবেশ নষ্ট হতে দেয়া যাবে না। মনে রাখবেন, আপনারা একেকজন লিডার, Be very soft in your behaviour but very hard in your decision. আপনাদের সাথে আমি আছি, আমার ম্যাজিস্ট্রেটবৃন্দ আছেন, আনসার, পুলিশ, সেনাবাহিনী আছে, ভয় পাবেন না। মনে রাখবেন, বিশ্বে বাংলাদেশ একটি রোল মডেল, এই নির্বাচনটিকে আমরা বিশ্বে একটি রোল মডেল হিসেবে প্রতিষ্ঠা করতে চাই। কোনো অবস্থাতেই আপনার উপর অর্পিত দায়িত্ব পালন হতে পিছপা হবেন না। আমরা অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্য অর্জন করেই আমাদের উপর অর্পিত দায়িত্ব সম্পন্ন করবো। এছাড়াও তিনি তার বক্তব্যে, প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারদের প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। একই সাথে তিনি প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেন।
এমএসএম / এমএসএম
গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও অসহায় পরিবারের মাঝে সহায়তা বিতরণ
নাজিরপুরে তামাকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান নিশ্চিতকরণে শিক্ষার্থীদের সচেতনতামূলক পাঠদান
টহল পুলিশের ৫০০ গজের মধ্যেই শিক্ষক ও ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই
বুদ্ধিপ্রতিবন্ধী নারী অন্তঃসত্ত্বা, তিন প্রতিবেশী চাচার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
উদ্ধারকৃত গরু নিয়ে বিপাকে রাণীনগর থানা পুলিশ, দূষিত হচ্ছে পরিবেশ
পেকুয়ায় যানজট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা ও খেলার মাঠ দখলমুক্তির দাবি
নবীনগরে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর করে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ
নেছারাবাদে সেপটিক ট্যাংকে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ১, হাসপাতালে সহযোগী
বেনাপোল বন্দরে লাগামহীন শুল্ক ফাঁকি অব্যাহত
শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত
শিবপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
পাবনায় নিখোঁজ শিশু কলির সন্ধানের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন