ঢাকা বৃহষ্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬

রাজস্থলীতে নৌকা মার্কার জনসংযোগ ও প্রচারণা


চাইথোয়াইমং মারমা, রাজস্থলী photo চাইথোয়াইমং মারমা, রাজস্থলী
প্রকাশিত: ২৩-১২-২০২৩ দুপুর ১:১১
রাঙ্গামাটি ২৯৯নং আসন থেকে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী  দীপংকর তালুকদার  এমপির নৌকা মার্কার সমথর্নে  রাজস্থলী  উপজেলার বিভিন্ন এলাকায় উঠান বৈঠক ও গণসংযোগ করেছে, প্রার্থী দীপংকর তালুকদার এমপি।
 
এসময় তিনি  বলেন, "মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতে ঐশ্বরিক শক্তি আছেন বলেই, তিনি যা স্বপ্ন দেখেন, তাই বাস্তবায়ন করেন। তিনি স্বপ্ন দেখেছেন পদ্মাসেতু নির্মাণ করার, শত বাধা বিপত্তি সকল ষড়যন্ত্র মোকাবেলা করেই তিনি পদ্মাসেতু নির্মাণ করেছেন। তিনি স্বপ্ন দেখেছেন, মেট্রোরেল নির্মাণ করার, তাই করেছেন। শুক্রবার  (২২ ডিসেম্বর)  সকালে   রাজস্থলী উপজেলার ইসলামপুর, রাজস্থলী  বাজারে গণসংযোগ ও উঠান বৈঠকে এসব কথা বলেন তিনি। তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী এদেশের মানুষের ভাগ্যেন্নয়নে কাজ করেন বলেই এদেশের আপামর জনগন শেখ হাসিনাকে ভালো বাসেন। গণসংযোগে  এমপি দীপংকর তালুকদার দুর্গম রাজস্থলী  উপজেলার দৃশ্যমান উন্নয়ন তুলে ধরে আগামী ০৭ জানুয়ারি নৌকা মার্কায় ভোট দিয়ে রাঙামাটি ২৯৯নং আসনটি  শেখ হাসিনাকে উপহার দেয়ার আহবান জানান।
 
গণসংযোগ ও উঠান বৈঠকে  রাজস্থলী  উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান উবাচ মারমা  ছাড়াও উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক আদোমং মারমা, হারাধন কর্মকার,  আওয়ামীলীগ ও যুব মহিলালীগের সভানেত্রীসহ এলাকার হেডম্যান কার্বারিরা এতে অংশ নেয়।স্থানীয় বাসিন্দারা ডাক-ঢোল বাজিয়ে নৌকার প্রার্থী দীপংকর তালুকদার  ও পথসভা অংশগ্রহণকারিদের বরণ করে নেন। এসময় পাহাড়ের শান্তি-সম্প্রীতি ও উন্নয়নের মার্কা নৌকা নৌকা নৌকা আর বিভিন্ন শ্লোগানে শ্লোগানে মুখরিত হয়ে উঠে পুরো এলাকা জুড়ে ।নৌকা ছাড়া কোন বিকল্প নাই। 

এমএসএম / এমএসএম

অজপাড়াগাঁ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমএ করার সুযোগ পেলেন হারুয়ালছড়ির এইচ. এম. সাইফুদ্দীন

ফটিকছড়িতে হালদায় বিশেষ অভিযান: অবৈধ বালু উত্তোলনের সরঞ্জাম বিনষ্ট ও বালু অপসারণ

নেত্রকোণার কলমাকান্দায় হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জেলে নিহত

নরসিংদীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৩৭, উদ্ধার অস্ত্র-মাদক ও সোয়া কোটি টাকার চোরাই মাল

দুর্গাপুরে উপজেলা চেয়ারম্যান পদে অধ্যক্ষ শহীদুল্লাহ খান তৃণমূল ভোটারদের অন্যতম আকর্ষণ

মাকে মারধর: পটিয়ায় মাদকাসক্ত ছেলের ৬০ দিনের কারাদণ্ড

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা কর্তৃক এস্কাফ সিরাপসহ ০১ (এক) জন আসামী গ্রেফতার

যশোরে কাকন হত্যা মামলার আসামি ৫ বছর পর সিআইডির হাতে গ্রেপ্তার

বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

লাখো মানুষের অংশগ্রহণে চট্টগ্রামে জশনে জুলুস শুরু

আদালতে জবানবন্দি দিয়েছে সীমান্ত, আসামিদের সঙ্গে মিলেছে বর্ণনা

মধুখালীতে ভুষণা - লক্ষণদিয়া বাজারে যুবদলের আঞ্চলিক অফিস উদ্বোধন

চরফ্যাশন চৌকি কোর্টে সাক্ষীকে আটকে রেখে পিপি হযরত আলীর চাঁদাবাজি