ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

সরকারের নিয়মনীতি মানছেনা এনজিও ‘সেভ দ্যা সিলড্রেন ও গ্রাউস’


ইসমাইল হোসেন, লামা photo ইসমাইল হোসেন, লামা
প্রকাশিত: ২৩-১২-২০২৩ দুপুর ৩:১৮
সরকারের পক্ষ থেকে ‘আদিবাসী’ শব্দটি ব্যবহার না করতে বলা হলেও এনজিও সেভ দ্যা সিলড্রেন ও গ্রাউস এই শব্দটি বার বার ব্যবহার করছে। তারা সরকারের নিয়মনীতি মানছেনা। শনিবার (২৩ ডিসেম্বর ২০২৩ইং) লামা উপজেলা পরিষদ হলরুমে সেভ দ্যা সিলড্রেন এর সহযোগিতায় এনজিও গ্রাম উন্নয়ন সংগঠন (গ্রাউস) এর বাস্তবায়নে “বিজিডি ইমার্জেন্সি ফ্ল্যাশ ফ্লাড রেসপন্স বান্দরবান-২০২৩” প্রকল্পের সমাপনী অনুষ্ঠানে এই কথা বলেন লামা উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামাল।
 
অনুষ্ঠানে লামা উপজেলা নির্বাহী অফিসার শান্তনু কুমার দাশ, লামা পৌরসভার মেয়র মোঃ জহিরুল ইসলাম, গজালিয়া ইউপি চেয়ারম্যান বাথোয়াইচিং মার্মা, লামা সদর ইউপি চেয়ারম্যান মিন্টু কুমার সেন, রূপসীপাড়া ইউপি চেয়ারম্যান ছাচিং প্রু মার্মা, সেভ দ্যা সিলড্রেন এর টেকনিক্যাল স্পেশালিষ্ট মোঃ সোহেল মিয়া, গ্রাউস এর প্রজেক্ট ম্যানাজার আবু তালহা, ফাঁসিয়াখালী ইউপি সচিব শহীদুল ইসলাম, গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
 
সমাপনী অনুষ্ঠানে গ্রাউসের পক্ষ থেকে প্রজেক্ট ম্যানাজার আবু তালহা বলেন, উক্ত প্রকল্পের আওতায় লামা উপজেলায় ৮২০ পরিবারকে নগদ ৫৫০০ টাকা এবং ৪০১৭ পরিবারকে কিচেন কিট বিতরণ করা হয়েছে। প্রকল্পের বাস্তবায়ন সময়কাল ১লা অক্টোবর থেকে ৩১শে ডিসেম্বর ২০২৩ইং।
 
এদিকে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ২০১৯ সালে এক প্রজ্ঞাপন জারি করার মাধ্যমে ‘আদিবাসী’ শব্দটি ব্যবহার না করতে বলা হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, গণমাধ্যমে যাতে ‘আদিবাসী’ শব্দটি ব্যবহার না করা হয়, কারণ বাংলাদেশের সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে বাংলাদেশে বসবাসরত বিভিন্ন ছোট ছোট সম্প্রদায় ও গোষ্ঠীকে উপজাতি, ক্ষুদ্র জাতিসত্তা ও নৃ-গোষ্ঠী বলে আখ্যায়িত করা হয়েছে। এর আগেও ২০১০ সালে আরেকটি প্রজ্ঞাপনে একই বিষয়ের অবতারণা করা হয়।

এমএসএম / এমএসএম

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন মনোনয়নপত্র দাখিল করলেন রাষ্ট্রপতির ছোটভাই মির্জা ফয়সল আমীন

ইউপি নির্বাচনকে সামনে রেখে আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ

হাটহাজারী ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা অভিযান বাস্তবায়ন লক্ষ্যে পর্যায়লোচনা সভা

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে শ্রমিক ফেডারেশনের বিক্ষোভ

মিরপুর মাহমুদা চৌধুরী কলেজে একাদশ ও স্নাতক শ্রেণির নবীনবরণ অনুষ্ঠিত

মাদারীপুরে দেশীয় অস্ত্রসহ কিশোর আটক

পটুয়াখালীর বাউফলে হত্যা মামলার রায়ে স্বামী-স্ত্রী দন্ডিত

ঘোড়াঘাটে স্বামীকে ফিরে পেতে স্ত্রী-সন্তানের সংবাদ সম্মেলন

নোয়াখালীতে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময় সভায় জনস্রোত

ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান

সরাইল-নাসিরনগর-লাখাই মহাসড়কের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

লামায় জুমের জমিতে হাত-পা বাঁধা ব্যক্তির মরদেহ উদ্ধার: এলাকায় চাঞ্চল্য

কুষ্টিয়ায় বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা