ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

নৌকার বিজয়েই আপনাদের বিজয়: আব্দুল ওয়াদুদ দারা


শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান  photo শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান
প্রকাশিত: ২৩-১২-২০২৩ দুপুর ৩:২১
রাজশাহী-৫ (পুঠিয়া,দূর্গাপুর) আসনের আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী ও রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি আব্দুল ওয়াদুদ দারা বলেছেন, স্মার্ট বাংলাদেশ গড়তে হলে আওয়ামী লীগ সরকারের বিকল্প নেই। কারণ আওয়ামী লীগ সরকারই আজকের এই বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশে রূপান্তর করেছে, এবার আমাদের লক্ষ্য হলো ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেওয়া। তাই আসুন দেশের স্বার্থে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকায় ভোট দিয়ে পুণরায় আওয়ামী লীগ সরকার গঠন করি। কেননা নৌকার বিজয়েই আপনাদের বিজয় নিশ্চিত হবে। 
 
তিনি বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার স্বপ্নে বিভোর প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ পরিচালনায় সফলতার স্বাক্ষর রেখেছেন। আমাদের সকলের প্রিয় জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমিও যেন আজীবন আপনাদের সেবায় কাজ করে যেতে পারি। আর সে কারনেই পুঠিয়া-দূর্গাপুরের সার্বিক উন্নয়ন করতে হলে শেখ হাসিনাকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে।
 
২৩ ডিসেম্বর (শনিবার) দূর্গাপুর উপজেলার জয়নগর ইউনিয়নে নির্বাচনী গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।
 
নিশ্চিত উন্নয়নের স্বার্থে নৌকার পক্ষে ভোট দেয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশের স্বার্থে দেশের মানুষের স্বার্থে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প নেই। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে চাইলে নৌকার বিকল্প নেই। আমি আহবান করছি, সকল ভেদাভেদ ভুলে গিয়ে নৌকার পক্ষে সকলে ভোট দিবেন। বিপুল ভোটে নৌকার প্রার্থীকে জয়যুক্ত করে প্রধানমন্ত্রীকে এ আসনটি উপহার দেবেন আপনারা। 
 
তিনি বলেন, ৭ জানুয়ারি আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনারা সকলেই পরিবারের সদস্যদের নিয়ে ভোটকেন্দ্রে যাবেন এবং ভোট প্রদান করবেন; কারণ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবে উৎসবমূখর পরিবেশে। নির্ভয়ে গিয়ে আপনারা আপনাদের ভোট প্রদান করবেন।
 
এসময় রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, দূর্গাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান ফিরোজ, সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোজাম্মেল হক, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, পৌর আওয়ামী লীগ সভাপতি আজাহার আলী, সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ, ৭ নং জয়নগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান মিজান, সাধারণ সম্পাদক শেখ ফিরোজ আহম্মেদ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুল পরিমাণ সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

মনপুরায় ঠিকাদারের গাফিলতিতে এক মাসেই ধসে পড়ল এইচবিবি সড়ক

চুয়েটের উপাচার্য হলেন পটিয়ার সন্তান ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম

দর্শনা কেরুতে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন, পরিবেশের ভারসাম্য রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান

গোপালগঞ্জে মাদকবিরোধী সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

চুয়েট'র ভিসি হিসেবে নিয়োগ পেলেন ড. আবু সাদাত সায়েম

ভেসে আসা সেই দুই শ্রীলঙ্কান জেলেকে সেফ হোমে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত

জাফরগঞ্জ ইউনিয়ন ছাত্রশক্তির নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

বারুর আলী হোসেন উচ্চ বিদ্যালয়ে স্বাস্থ্যসেবার ব্যতিক্রমী আয়োজন

মুদাফফরগঞ্জের সাবেক ইউপি চেয়ারম্যান শাহ আলমের ইন্তেকাল

শেরপুরে বৃক্ষরোপণ ও বৃক্ষমেলার উদ্বোধন

জাতীয় পর্যায়ে জুডো-কারাতে চ্যাম্পিয়ন ছালুয়া ফজলে রাব্বি বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী (জাহিন)

মেঘনা দখল করে দুই হোটেল, অনুমতি ছাড়াই চলছে ‘জলবিলাস’

হোমিও চিকিৎসকের বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ, ৬ মাসের গর্ভের জমজ দুই সন্তানের মৃত্যু