পন্ডিত বিরজু মহারাজ কথক নৃত্য উৎসব অনুষ্ঠিত
উৎসব মুখরতায় রাজশাহীতে অনুষ্ঠিত হলো পন্ডিত বিরজু মহারাজ দ্বাদশ কথক নৃত্য উৎসব-১৪৩০।
শুক্রবার(২২ ডিসেম্বর) সন্ধ্যায় রাজশাহী শিশু একাডেমি চত্বরে কথক নৃত্য সম্প্রদায়ের আয়োজনে আলোচনা সভা ও মনোজ্ঞ নৃত্যানুষ্ঠান পরিবেশিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ জাতীয় কমিটি সদস্য ও রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি রাজশাহী জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মনজুর কাদের।
কর্মশালায় অংশগ্রহণকারী ৬০ জন শিক্ষার্থীর মাঝে সনদপত্র বিতরণ করা হয় । মনোজ্ঞ নৃত্য পরিবেশনা ছিল নজর কাড়ার মত। রাজশাহীর ৫টি প্রতিষ্ঠান যথাক্রমে নিক্কণ নৃত্য শিল্পী গোষ্ঠী, উৎপত্তি, নৃত্যাশ্রম, ঝংকার নৃত্য গোষ্ঠী, স্পন্দন নৃত্যালয় ও ধ্রুপদালোক। নওগাঁর ত্রিতাল একাডেমি, পাবনার গন্তব্য, বগুড়ার আমার কয়েকজন নৃত্য শিল্পী গোষ্ঠী, ঢাকার রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের কথক নৃত্য সম্প্রদায় এতে অংশগ্রহণ করে।
অনুষ্ঠান উদ্বোধন করেন উত্তরবঙ্গের প্রখ্যাত নৃত্যগুরু হাসিব পান্না। এছাড়াও নৃত্য শিল্পী শহীদুল ইসলামকে “জীনাৎ জাহান স্মৃতি সম্মাননা পদক - ১৪৩০’’ প্রদান করা হয়। অনুষ্ঠান আয়োজনে ছিলেন কথক নৃত্য সম্প্রদায়, পৃষ্ঠপোষকতায় রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়, সহযোগিতায়
বাংলাদেশ নৃত্য শিল্পী সংস্থা, রাজশাহী। অনুষ্ঠানে বিপুল সংখ্যক দর্শক সমাগম ঘটে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোহাম্মদ আশরাফুল আলম রানা ও মৌ ফ্লোরেন্স টুডু।
এমএসএম / এমএসএম
মনপুরায় ঠিকাদারের গাফিলতিতে এক মাসেই ধসে পড়ল এইচবিবি সড়ক
চুয়েটের উপাচার্য হলেন পটিয়ার সন্তান ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম
দর্শনা কেরুতে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন, পরিবেশের ভারসাম্য রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান
গোপালগঞ্জে মাদকবিরোধী সচেতনতামূলক সভা অনুষ্ঠিত
চুয়েট'র ভিসি হিসেবে নিয়োগ পেলেন ড. আবু সাদাত সায়েম
ভেসে আসা সেই দুই শ্রীলঙ্কান জেলেকে সেফ হোমে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত
জাফরগঞ্জ ইউনিয়ন ছাত্রশক্তির নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল
বারুর আলী হোসেন উচ্চ বিদ্যালয়ে স্বাস্থ্যসেবার ব্যতিক্রমী আয়োজন
মুদাফফরগঞ্জের সাবেক ইউপি চেয়ারম্যান শাহ আলমের ইন্তেকাল
শেরপুরে বৃক্ষরোপণ ও বৃক্ষমেলার উদ্বোধন
জাতীয় পর্যায়ে জুডো-কারাতে চ্যাম্পিয়ন ছালুয়া ফজলে রাব্বি বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী (জাহিন)
মেঘনা দখল করে দুই হোটেল, অনুমতি ছাড়াই চলছে ‘জলবিলাস’
হোমিও চিকিৎসকের বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ, ৬ মাসের গর্ভের জমজ দুই সন্তানের মৃত্যু
Link Copied