ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

একতরফা ডামি’র নির্বাচন রুখে দেয়ার আহবানে সিপিবি’র মিছিল ও সমাবেশ


মজিবর রহমান, গাইবান্ধা photo মজিবর রহমান, গাইবান্ধা
প্রকাশিত: ২৩-১২-২০২৩ দুপুর ৪:৩৯
একতরফা নির্বাচন বন্ধ, আওয়ামী সরকারের পদত্যাগ, নির্দলীয় তদারকি সরকারের অধীনে নির্বাচন, ঘোষিত তফসিল বাতিল ও আজ্ঞাবহ নির্বাচন কমিশনের পদত্যাগ ও সভা সমাবেশের উপর সংবিধান বিরোধী নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবীতে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও কর্মী সমাবেশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।
 
শনিবার (২৩ ডিসেম্বর) দুপুরে শহরের ১নং রেলগেটস্থ জেলা কার্যালয়ে কর্মী সমাবেশ পরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। কমিউনিস্ট পার্টির জেলা সভাপতি এ্যাড. শাহাদত হোসেন লাকু এর সভাপতিত্বে কর্মী সমাবেশে বক্তব্য রাখেন বাম গনতান্ত্রিক জোটের কেন্দ্রীয় নেতা ও সিপিবি’র কেন্দ্রীয় সহকারি সাধারণ সম্পাদক জননেতা কমরেড মিহির ঘোষ। 
 
জেলা কমিটির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুলের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রবীণ কমিউনিস্ট কৃষক নেতা সুভাষ শাহ রায়, জেলা সম্পাদকমন্ডলীর সদস্য তপন কুমার বর্মন, ছাদেকুল ইসলাম, সুপ্রিয়া দেব, মিতা হাসান, জাহাঙ্গীর আলম, জেলা কমিটির সদস্য আব্দুল্যাহ আদিল নান্নু, যজ্ঞেশ্বর বর্মন, অশোক আগরওয়ালা, মশিউর রহমান মইশাল, জেলা কমিটির সংগঠক আমিনুল ইসলাম পিপুল, যুবনেতা রানু সরকার, মঞ্জু মিয়া, গণেশ মুরমু, সবুজ মিয়া, জয়নাল মিয়া প্রমুখ।
 
এসময় বক্তারা বলেন, ৭ জানুয়ারি যে নির্বাচন হচ্ছে তা আমি আর ডামি’র নির্বাচন, একতরফা প্রহসনের নির্বাচন। এ নির্বাচন আমরা সিপিবি ও বাম জোট বর্জন করেছি। জনগণকে এ নির্বাচন রুখে দেয়ার আহবান জানান বক্তারা। কর্মী সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ১নং রেল গেইটে এসে শেষ হয়।

এমএসএম / এমএসএম

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স

পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন

তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান

টুঙ্গিপাড়া সরকারি কলেজে নবীনবরণ, দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জিলানীর

দৌলতপুরের ধর্মদহে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাদক কারবারের অভিযোগ, আলোচনায় রাজু মালিথা