মামলা দায়েরের এক ঘণ্টার মধ্যে ধর্ষককে গ্রেফতার
নোয়াখালীর হাতিয়া উপজেলায় বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত মো. ফরহাদ হোসেন হৃদয় (২০) উপজেলার ১০নং জাহাজমারা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বিরবিরি গ্রামরে মো. কামাল উদ্দিনের ছেলে। গতকাল বুধবার রাত ২টা ১৫ মিনিটের দিকে উপজেলার জাহাজমারা ইউনিয়নের বিরবিরি গ্রাম থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
পুলিশ জানায়, জাহাজমারা ইউনিয়নের এক কিশোরীর (১২) সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে বিয়ে প্রলোভনে গত ১৫ থেকে ৩০ মে পর্যন্ত বিভিন্ন স্থানে নিয়ে একাধিকবার ধর্ষণ করে হৃদয়। একপর্যায়ে ধর্ষণে ওই কিশোরী গর্ভবতী হয়ে পড়ে। পরে এ ঘটনায় ভুক্তভোগী কিশোরীর মা বাদী হয়ে গতকাল বুধবার রাত ১টা ১৫ মিনিটের দিকে হাতিয়া থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। মামলা দায়েরের এক ঘণ্টার মধ্যে ধর্ষক হৃদয়কে গ্রেফতার করে পুলিশ।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত আসামিকে নোয়াখালী চিফ জুুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।
এমএসএম / জামান
গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী
জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা
সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও
শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন
কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ
মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও
সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ
শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন
আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন
নাগরপুরে দশম শ্রেণির বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত
বাঘায় বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালন