ঢাকা শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

বটিয়াঘাটার জলমা-চক্রাখালীর জনসভায় নৌকার প্রার্থী ননী গোপাল মন্ডল


গাজী তরিকুল ইসলাম, বটিয়াঘাটা photo গাজী তরিকুল ইসলাম, বটিয়াঘাটা
প্রকাশিত: ২৩-১২-২০২৩ বিকাল ৫:১৮

খুলনা-১ আসনে আ’লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী সাবেক এমপি ননী গোপাল মন্ডল বলেছেন, শেখ হাসিনার হাতকে শক্তিশালী এবং আওয়ামীলীগ সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা প্রতীককে বিপুল ভোটে বিজয়ী করতে হবে। সে লক্ষ্যে সকল ভেদাভেদ ভুলে একযোগে কাজ করতে হবে। মনোনয়ন বোর্ড নৌকা প্রতীক আমার হাতে তুলে দিয়েছেন, তার মানে সকলের জন্য দলীয়নেত্রী আমাকে এ আসনে তার প্রতিনিধি হিসেবে আপনাদের কাছে পাঠিয়েছেন। আগামী ৭ জানুয়ারী ব্যালটের মাধ্যমে আমাকে দেওয়া নৌকাকে বিজয়ী করে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে পুনরায় আওয়ামীলীগকে ক্ষমতায় ফিরিয়ে আনতে হবে। আ’লীগ ক্ষমতায় থাকলে এদেশের সাধারণ মানুষ ভালো থাকে এবং সাধারণ মানুষের ভাগ্যের উন্নয়ন ঘটে। দেশের এ বিশাল উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তৃণমূলের নেতাকর্মীদের অগ্রণী ভূমিকা রাখতে হবে। ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোটার উপস্থিতি নিশ্চিত করতে হবে। তিনি শুক্রবার বিকাল সাড়ে ৩ টায় বটিয়াঘাটার জলমা ইউনিয়ন আ’লীগের আয়োজনে স্থানীয় জলমা-চক্রাখালী মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আ’লীগের দলীয় প্রার্থী ননী গোপাল মন্ডলের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। ইউনিয়ন আ’লীগের সভাপতি নারায়ন চন্দ্র সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান বক্তা ছিলেন উপজেলা আ’লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মোঃ আশরাফুল আলম খান। বিশেষ অতিথি খুলনা জেলা আ’লীগের সহ-সভাপতি এ্যাড.নিমাই চন্দ্র রায়, আইন বিষয়ক সম্পাদক এ্যাড. নব কুমার চক্রবর্তী, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক দিলীপ হালদার, জেলা আ’লীগের সদস্য নান্টু রায় ও বুলু রায় গাঙ্গুলী, দাকোপ উপজেলা আ’লীগের সভাপতি আল, আলহাজ্ব আবুল হোসেন, সাধারণ সম্পাদক বিনয় কৃষ্ণ, চালনা পৌরসভার মেয়র সনত কুমার বিশ্বাস, ভাইস চেয়ারম্যান গৌর পদ বাছাড়, ড.অচিন্ত্য কুমার মন্ডল, জলমা ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক মোল্লা মিজানুর রহমান বাবু ও আ’লীগনেতা সুজয় মন্ডলের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান বিধান রায়, ইউপি চেয়ারম্যান পল্লব বিশ্বাস, আ’লীগনেতা পলাশ রায়, আ’লীগ নেতা চয়ন বিশ্বাস, মানস পাল, রাজ কুমার রায়, মুন্নাফ বিশ্বাস, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আবু হানিফ, জেলা ছাত্রলীগের সভাপতি পারভেজ আলম, আ’লীগ নেতা অরবিন্দ গোলদার, বিবেক বিশ্বাস, সুবীর মল্লিক, বিপ্লব মল্লিক, অনুপম মন্ডল, গোবিন্দ মল্লিক, ইউপি চেয়ারম্যান ওবায়দুল সেখ, ইউপি চেয়ারম্যান আসাবুর রহমান, ইউপি চেয়ারম্যান জিএম মিলন, পার্থ রায় মিঠু, নিতিশ মল্লিক, পলাশ রায়, ছাত্র নেতা সোহাগ আহম্মেদ প্রমূখ।

 

এমএসএম / এমএসএম

চুয়াডাঙ্গা সীমান্তে থামছে না স্বর্ণ ও মাদক পাচার, সক্রিয় পুরোনো সিন্ডিকেট

প্রেসক্লাব চৌগাছার সাধারণ সভা অনুষ্ঠিত

আদমদীঘির কুন্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

ঘিওরে এলজিইডির এলসিএস প্রকল্পের উদ্যোগে হতদরিদ্র নারী শ্রমিকদের অংশগ্রহনে টেকসই উন্নয়ন হচ্ছে

পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক

ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী

ধলাই নদীর ভাঙনে বিলীনের শঙ্কায় ৭০ বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঝুঁকিতে ১৮৫ শিক্ষার্থীর ভবিষ্যৎ

শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ধামরাইয়ে র‍্যালি ও ফ্রি ডায়াবেটিস পরীক্ষা

২০ হাজার টাকা পুঁজিতে মুড়ি বিক্রি শুরু, এখন মাসে বিক্রি ৩ লাখ টাকা

পাঁচবিবির খাসবাগুড়ী ফকিপাড়া মাহফিলে মেয়র প্রার্থী শামীম হোসেনের ৩০ হাজার টাকার সহায়তা প্রদান

কালিয়ায় বিআরডিবির ঋণ আদায়ে দুর্ণীতি ও স্বেচ্ছাচারিতায় হয়রানির শিকার ভুক্তভোগীদের ইউএনও’র কাছে অভিযোগ