ঢাকা শনিবার, ১ আগস্ট, ২০২৬

ডিবি পরিচয়ে মারধরের ঘটনায় মামলা, গ্রেফতার ২


নাজমুস সাকিব মুন, দেবীগঞ্জ photo নাজমুস সাকিব মুন, দেবীগঞ্জ
প্রকাশিত: ২৩-১২-২০২৩ রাত ১১:৩২

পঞ্চগড়ের দেবীগঞ্জে ডিবি পরিচয়ে ওসমান গনি নামে এক ব্যক্তিকে মারধরের অভিযোগ উঠেছে। এই ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে দেবীগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন। পুলিশ এই ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে।

ভুক্তভোগী ওসমান গনি নীলফামারী জেলা সদরের সুখধন এলাকার মৃত আব্দুল কাদেরের ছেলে। গ্রেফতারকৃতরা হলেন, পৌর শহরের কাচারীপাড়া এলাকার সোহরাব আলী শেখের ছেলে নাসিরুদ্দিন শেখ এবং বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের বগদুলঝুলা এলাকার সিরাজুল ইসলামের ছেলে গোলাম মোস্তফা।

দেবীগঞ্জ থানা পুলিশ সূত্র জানায়, শনিবার দুপুর পৌনে ২ টায় দেবীগঞ্জ পৌর শহরের পুরাতন বাসস্ট্যাণ্ড এলাকার সরকার ফিলিং স্টেশনের সামনে এই মারধরের ঘটনা ঘটে। ভুক্তভোগী ওসমান গনি নিজের মটরসাইকেলে জ্বালানি নেওয়ার জন্য সরকার ফিলিং স্টেশনে আসেন। জ্বালানি নেওয়া শেষে তিনি সড়কের বিপরীত দিকের দোকানের সামনে দাঁড়ান। এই সময় হঠাৎ করে ১০-১২ জন ব্যক্তি নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে ওসমান গনিকে মারধর শুরু করে এবং তার কাছে পাওনা ৭০ হাজার টাকা ফেরত দিতে বলে। তবে ওসমান গনি তাদের কাউকে চিনেন না এবং তার কাছে কেউ টাকা পাবেন না বলে দাবি করেন। এই সময় ওসমান গনিকে মারধর করা হয়। এর এক পর্যায়ে স্থানীয়রা জাতীয় জরুরী সেবা ৯৯৯-এ কল করে বিষয়টি জানালে দেবীগঞ্জ থানা পুলিশের একটি টিম সেখানে উপস্থিত হয়। পরে পুলিশ ওসমান গনিসহ আরো তিনজনকে আটক করে থানায় নিয়ে আসে। এদের মধ্যে একজন ওসমান গনির সাথে ছিলেন এবং দুইজন নিজেদের ডিবি পরিচয় দিয়ে ওসমান গনিকে মারধর করেন।

এই ঘটনায় একই দিনে ওসমান গনি বাদী হয়ে আটজনের নাম উল্লেখসহ অজ্ঞাত দুই-তিনজনকে আসামী করে দেবীগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সরকার ইফতেখারুল মোকাদ্দেম বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযুক্তরা কেউই ডিবি'র সদস্য ছিলেন না। এই ঘটনায় ইতিমধ্যে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। বাকী আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

এমএসএম / এমএসএম

বরিশালে গৃহবধূকে শ্লীলতাহানির অভিযোগে মামলা

আনোয়ারায় বিএনপি নেতার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

বিডি ক্লিনের উদ্যোগে বাবুগঞ্জ ইউএনও কার্যালয় চত্বর পরিচ্ছন্নতা অভিযান

মনোহরগঞ্জে দুই যুগ পর মিলল অক্ষত মরদেহ, এলাকায় চাঞ্চল্য

রাজারহাটে নষ্ট সুপারিতেও মিলছে বাড়তি আয়ের সুযোগ

দেশপ্রেমসহ সঠিক সিদ্ধান্ত নিয়ে পাবনা এক্সপ্রেস ট্রেনটি চালানো হলে লোকসান হবেনা এমনকি চলাচল বন্ধও হবেনা

চাঁপাইনবাবগঞ্জে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ: চিকিৎসকদের শঙ্কা আসন্ন ভয়াবহ পরিস্থিতির

অবহেলায় হারাতে বসেছে মগনামার শতবর্ষী জমিদার বাড়ির ঐতিহ্য

অতিরিক্ত’র ভারে আক্রান্ত চসিক, সেবা বিঘ্নিত!

কুড়িগ্রামে এনসিপির মিছিলে হামলাকারীদের বিচার হবে, এমপি ড. আতিক মুজাহিদ

পূর্ববিরোধ ও কলা চুরির প্রতিবাদ করায় এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা

চন্দনাইশে ‘জুলাই গণঅভ্যুত্থান বার্ষিকী’ উপলক্ষে জামায়াতের গনমিছিল ও আলোচনা সভা

শেরপুরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে সদর উপজেলায় বৃক্ষরোপণ