কে এমনটা ভেবেছিল? মেসিকে রামোস
আসলেই জীবন নাটকের চেয়েও নাটকীয়। মাঠে তারা কতই না লড়াই করেছেন। কখনও পায়ে পায়ে টক্কর, কখনও মাথায় মাথায় ঠুকোঠুকি, কখনওবা সেটা গেছে হাতাহাতির পর্যায়েও। লিওনেল মেসি আর সার্জিও রামোসের শত্রুতাটা তো এক দুদিনের নয়, প্রায় ১৬ বছরের।
মেসি বার্সেলোনা অধ্যায় শুরু সেই ছোটবেলা থেকেই, রামোস রিয়াল মাদ্রিদে ঢুকেছিলেন ২০০৫ সালে। এল ক্লাসিকোতে দুজনের ঝগড়া-কথা কাটাকাটি তাই নিয়মিত ব্যাপারই ছিল। নিয়তির ফেরে সেই দুই ‘শত্রু’ এখন একই ডেরায়, লড়বেন কাঁধে কাঁধ মিলিয়ে।
বার্সেলোনা থেকে অপ্রত্যাশিত এক দলবদলে এখন পিএসজিতে মেসি। রামোসকেও একই মৌসুমে তার ১৬ বছরের পুরোনো ক্লাব থেকে ছুটিয়ে এনেছে নাসের আল খেলাইফির দল।
বুধবার পিএসজির সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি হয়েছে মেসির। আর্জেন্টাইন খুদেরাজকে স্বাগত জানাতে গিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে রামোস লিখেছেন, ‘কে এমনটা ভেবেছিল, ঠিক না লিও? স্বাগত, স্বাগত, স্বাগত।’
রামোস সেই পোস্টে তার নিজের এবং মেসির পিএসজি জার্সির ছবি ব্যবহার করেছেন। মজার ব্যাপার হলো, ছবিতে রামোসের জার্সিটি সাদা এবং মেসিরটি নীল।
এমএসএম / এমএসএম
অস্ট্রেলিয়ায় দ্রুততম ফিফটির পর ম্যাকগার্কের সেঞ্চুরি
মেসির হঠাৎ স্পেন সফর নিয়ে আলোচনা, মুখ খুললেন মায়ামির কোচ
প্রথমবার আইপিএলে কোচের দায়িত্বে চামিন্দা ভাস
বছরের শেষ দুই ম্যাচের প্রতিপক্ষ ও সূচি চূড়ান্ত করল আর্জেন্টিনা
ওয়ানডেতে বাংলাদেশের সাম্প্রতিক দুর্দশা ও আলিসকে নিয়ে যে বার্তা লিটনের
মোহামেডান ও কিংসের সহজ জয়
১৯ চার, ৮ ছক্কায় শেবাগপুত্রের ব্যাটিং তাণ্ডব
মাঠে যখন খেলছিলেন, ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের বাড়িতে চলছিল চোরের তাণ্ডব
জাতীয় দলে ফেরার অপেক্ষায় থাকা জাহানারাকে যে শর্ত দিলো বিসিবি!
এল ক্লাসিকোর আগে বড় ধাক্কা খেলো রিয়াল, ৪ ম্যাচ নিষিদ্ধ ভিনিসিয়ুস
রিশাদকে বিগ ব্যাশ থেকে সুখবর দিলো হোবার্ট হারিকেন্স
মেসির অ্যাসিস্টে ডি পলের গোল, প্লে-অফে ইন্টার মায়ামি