ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

চৌদ্দগ্রামে নির্বাচনী প্রচারনায় মাঠে নেই জাতীয় পার্টির প্রার্থী মোস্তফা কামাল


মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম photo মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম
প্রকাশিত: ২৪-১২-২০২৩ দুপুর ১:৫১

 আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে জাতীয় পার্টির কেন্দ্রীয় দুই বড় নেতাকে পাশ কাটিয়ে বেশ হাঁকডাক দিয়ে প্রার্থীতা নিশ্চিত করে দলীয় প্রতীক নাঙ্গল পান আল-মোস্তফা গ্রæপের চেয়ারম্যান, শিল্পপতি মো: মোস্তফা কামাল। সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে প্রতীক বরাদ্দের আগমুহুর্ত পর্যন্ত দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে চৌদ্দগ্রামের বিভিন্ন এলাকায় ঘুরতে দেখা যায় তাকে।

এতে দলীয় নেতাকর্মীদের বেশ উজ্জ্বীবিত দেখা যায়। কিন্তু প্রতীক বরাদ্দের পর থেকে তাকে আর চৌদ্দগ্রামে দেখা যায়নি। বলতে গেলে নির্বাচনী এলাকা থেকে একেবারে উধাও হয়ে গেছেন তিনি। নির্বাচন উপলক্ষে চৌদ্দগ্রামের কোথাও তার প্রচার-প্রচারনা বা নির্বাচনী পোস্টার, ব্যানার, ফেস্টুন দেখা যাচ্ছে না। প্রার্থীতা ও প্রতীক নিশ্চিতের পর তাকে নির্বাচনী এলাকায় দেখতে না পেয়ে দলীয় নেতাকর্মী সহ সাধারণ ভোটারদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক দলীয় অনেক নেতাকর্মী জানান, বাংলাদেশ আওয়ামী লীগের সাথে কেন্দ্রীয়ভাবে নির্বাচনী সমঝোতা হওয়ায় চৌদ্দগ্রামে জাতীয় পার্টির প্রার্থী প্রচারনা থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন। কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী চৌদ্দগ্রামে জাতীয় পার্টি নৌকার বিজয়ের লক্ষ্যে কাজ করবে বলেও জানান তারা।

এ বিষয়ে জাতীয় পার্টির (এরশাদ) চৌদ্দগ্রাম উপজেলা সাধারণ সম্পাদক মো: খোরশেদ আলম জানান, ‘আওয়ামী লীগের সাথে কেন্দ্রীয়ভাবে জাতীয় পার্টির আপোষ হওয়ায় চৌদ্দগ্রামে লাঙ্গলের প্রচারনা বন্ধ।’ এ সময় তিনি এরচেয়ে বেশী কিছু জানতে চাইলে প্রার্থীকে কল দেয়ার অনুরোধ জানান।এ ব্যাপারে জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কাজী মো: নজমুল জানান, ‘আমিও গত তিনদিন ধরে প্রার্থীকে কল দিচ্ছি, তিনি কল ধরেননি। এ বিষয়ে প্রার্থীর সাথে কথা বলা ছাড়া কিছু বলতে পারবো না।’

এ বিষয়ে জানতে কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী শিল্পপতি মো: মোস্তফা কামাল এর ব্যবহৃত মোবাইল নম্বরে (০১৭৫৫-৫৪৩৯২০) একাধিকবার কল দিলেও তিনি রিসিভ না করায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

এমএসএম / এমএসএম

কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু

বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক

নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ

পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি

মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা

কুড়িগ্রামের চ‌রে জমি দখলকে কেন্দ্র ক‌রে সংঘর্ষ, নিহত ১

গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত

নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন

চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র‍্যাব-৫

আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন

রাজস্থলীতে র‌্যালি মধ্যে দিয়ে ও আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত