ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

রাজবাড়ীর দৌলতদিয়া পদ্মা নদীতে জেলের জালে সাড়ে ২১ কেজির কাতল


সোহাগ মিয়া, গোয়ালন্দ photo সোহাগ মিয়া, গোয়ালন্দ
প্রকাশিত: ২৪-১২-২০২৩ দুপুর ৩:১৭
রাজবাড়ী গোয়ালন্দের দৌলতদিয়ায় পদ্মা নদীতে এক জেলের জালে সাড়ে ২১ কেজি ওজনের একটি বড় কাতল মাছ ধরা পড়েছে। 
 
শনিবার (২৩ ডিসেম্বর) ভোর রাতে পাবনা বেড়ার ঢালারচর এলাকার জেলে ইব্রাহিম হালদারের জালে মাছটি ধরা পড়ে।দৌলতদিয়া ফেরি ঘাটের মৎস্য ব্যবসায়ী মো.চান্দু মোল্লা বলেন,শনিবার সকালে দৌলতদিয়ায় কেসমত মোল্লার আড়ত থেকে উন্মুক্ত ডাকের মাধ্যমে সাড়ে ২১ কেজির কাতল মাছটি ক্রয় করেন।মাছটি প্রতি কেজি ১৬শ ৫০ টাকা কেজি দরে মোট ৩৫ হাজার ৪৭৫ টাকায় ক্রয় করে দোকানে নিয়ে আসি। মাছটি বিক্রয়ের অপেক্ষায় আছি। প্রতি কেজি ১৭০০-১৭৫০ টাকা হলে মাছটি বিক্রি করবে বলে জানান তিনি।
 
গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তার দায়িত্বে থাকা রাজবাড়ী সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মোস্তফা আল রাজীব বলেন, বর্তমানে পদ্মার পানি কমতে শুরু করেছে। ভোরে জেলের জালে সাড়ে ২১ কেজির একটি কাতল মাছ ধরা পড়েছে। এটা অনেক খুশির খবর। আমি উদ্ধর্তন কতৃ পক্ষের বরাবর পদ্মা নদীতে অভয়আশ্রমের জন্য লিখিত আবেদন করেছি।অভয়আশ্রমটা হলে জেলেদের জন্যও ভালো এবং তখন বড় বড় মাছও পাওয়া যাবে।

এমএসএম / এমএসএম

আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়

প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং

বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন

দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা

ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি

বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড

নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক

শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা

অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত

কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮

ধামইরহাটে আদিবাসীদের র‍্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত