মান্দায় স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী অফিস ভাঙচুর-সমর্থকদের মারধর, আটক ৪
নওগাঁ-৪ আসন মান্দায় স্বতন্ত্র প্রার্থী (ট্রাক প্রতিকের) ব্রহানী সুলতান মামুদ গামার ব্যবসা প্রতিষ্ঠান ও নির্বাচনী অফিসে হামলা ভাংচুরের ঘটনায় নৌকার ৪ জন কর্মীকে আটক করেছে থানা পুলিশ। শনিবার (২৩ ডিসেম্বর) বেলা ১২ টার সময় উপজেলার মৈনম বাজারে অবস্থিত স্বতন্ত্র প্রার্থীর ব্যবসা প্রতিষ্ঠান ও অফিসে এই হামলা-ভাংচুর চালিয়েছেন নৌকার সমর্থকেরা। এ ঘটনার সাথে সম্পৃক্ত নৌকার ৪জন কর্মী সমর্থককে আটক করেছে থানা পুলিশ।
আটককৃত নৌকার কর্মী সমর্থকরা হলেন, উপজেলার গনেশপুর গ্রামের আক্তার হোসেনের ছেলে সাদ্দাম হোসেন (৪০), মৈনম গ্রামের সেকেন্দার আলীর ছেলে আব্দুল হান্নান(৩৫), বৈর্দ্দপুর আদর্শগ্রামের মৃত আমজাদ হোসেনের ছেলে আশিক সারফারাজ (২৭) ও দূর্গাপুর গ্রামের শুটকার ছেলে আনোয়ার হোসেন (৩২)।
জানাগেছে, ঘটনার দিন বেলা ১২ টার দিকে নৌকার ৩০-৪০ জন নৌকার কর্মী সমর্থকেরা এসে স্বতন্ত্র প্রার্থী গামার অফিস ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাংচুর চালায়। এসময় স্বতন্ত্র প্রার্থী গামার ৩জন কর্মী আহত হন। এদের মধ্যে একজন গুরুত্বর আহত হয়েছেন।
এঘটনায় রাতেই স্বতন্ত্র প্রার্থী গামার সমর্থিত একজন কর্মী বাদী মান্দা থানায় মামলন দায়ের করেন।
এব্যাপারে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী জানান, স্বতন্ত্র প্রার্থী ব্রহানী সুলতান মামুদ গামার অফিসে হামলা-ভাংচুরের ঘটনায় ৪ জনকে আটক করে জেল হাজতে পাঠানো হয়েছে।
এমএসএম / এমএসএম
হাওরের প্রত্যন্ত গ্রাম থেকে সহকারী জজ শুভ আহমেদ
নাচোলে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র ও পরিবার কেন্দ্রে চিকিৎসক সময়মতো না আসার অভিযোগ
ভূমি কর্মকর্তার কারসাজিতে প্রাপ্যের ১২ গুণ জমি নামজারি
নগরকান্দা উপজেলা প্রশাসন স্কুলে বছরে আয় ২০ লাখ, ব্যয় নিয়ে প্রশ্ন
সুন্দরবনে যাচ্ছে মুকসুদপুর প্রেসক্লাবের সাংবাদিকরা
মেঘনা নদী থাকবে নীরব, কীভাবে চলবে মনপুরার জেলে পরিবার?
নাগরপুরে স্ত্রীকে কুপিয়ে হত্যা করে ছুরিকাঘাতে স্বামীর আত্মহত্যার চেষ্টা
মুকসুদপুরে মাতৃস্নেহ প্রতিবন্ধী যুব নারী উন্নয়ন সংস্থা আয়োজনে ফ্রি চিকিৎসা ও থেরাপি ক্যাম্পের উদ্বোধন
শালিখায় খেলার মাঠের দাবিতে ছাত্র-ছাত্রী ও গ্রামবাসীর মানববন্ধন
রাঙ্গামাটিতে সেনাবাহিনী কর্তৃক তরুণ-তরুণীদের বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ ও সনদপত্র বিতরণ
আধুনিকতার ছোঁয়ায় হারিয়ে যাচ্ছে গ্রামবাংলার কাচারি ঘর
চাঁপাইনবাবগঞ্জে এসবিআর অভিযানে হেরোইনসহ যুবক গ্রেফতার