উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা প্রতীকে ভোট দিবেন : ডাঃ এনাম
২১ ডিসেম্বর (বৃহস্পতিবার) শেষ বিকেলে সাভার উপজেলার বিরুলিয়া ইউনিয়নের শ্যামপুর সরকারী আশ্রয়ণ প্রকল্প (ফেস-২, আবাসন) এলাকায় নৌকার প্রচারণায় অংশ নিয়ে ভোট কামনা করেন নৌকার এই প্রার্থী।
বিরুলিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি পদপ্রার্থী মাসুদ রানার সঞ্চালনায় নৌকার এই প্রচারণায় প্রধান বক্তা হিসেবে বক্তব্যে রাখেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য আবু আহমেদ নাসিম পাভেল, সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন বিরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ঢাকা জেলা আওয়ামীলীগের ত্রাণ বিষয়ক সম্পাদক সেলিম মন্ডল।
এসময় সাভার উপজেলা ও বিরুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ এবং ছাত্রলীগের নেতাকর্মীসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।
পরে, সাভার-বিরুলিয়া সড়কের ছোট কালিয়াকৈর এলাকায় জলিল বেকারীর সামনে যুবলীগ নেতা মোঃ আজিজুল হকের নেতৃত্বে নৌকার নির্বাচনী প্রচারণা অফিস উদ্বোধন করেন ডা: এনামুর রহমান।বিগত দিনে মানবিক কর্মকান্ডের জন্য জননেত্রী শেখ হাসিনা ২০১৩ সালের ২৯ শে নভেম্বর প্রথমবার আওয়ামী লীগের মনোনয়ন দেন, দ্বিতীয় মিয়াদে ২০১৮ সালে সংসদ সদস্য নির্বাচিত হলে মাননীয় প্রধানমন্ত্রী তাকে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব দেন। বিগত দিনে উন্নয়ন কর্মকাণ্ডের জন্য এবারও তিনি আশাবাদী থেকে জনগন তাকে নৌকা প্রতীকে ভোট দিয়ে বিজয় করবেন। এবারও সংসদ সদস্য নির্বাচিত হলে অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করার মধ্য দিয়ে জনগণের আশা পূরণে সফল হবেন বলে তিনি আশা করেন।
এমএসএম / এমএসএম
গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও অসহায় পরিবারের মাঝে সহায়তা বিতরণ
নাজিরপুরে তামাকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান নিশ্চিতকরণে শিক্ষার্থীদের সচেতনতামূলক পাঠদান
টহল পুলিশের ৫০০ গজের মধ্যেই শিক্ষক ও ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই
বুদ্ধিপ্রতিবন্ধী নারী অন্তঃসত্ত্বা, তিন প্রতিবেশী চাচার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
উদ্ধারকৃত গরু নিয়ে বিপাকে রাণীনগর থানা পুলিশ, দূষিত হচ্ছে পরিবেশ
পেকুয়ায় যানজট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা ও খেলার মাঠ দখলমুক্তির দাবি
নবীনগরে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর করে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ
নেছারাবাদে সেপটিক ট্যাংকে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ১, হাসপাতালে সহযোগী
বেনাপোল বন্দরে লাগামহীন শুল্ক ফাঁকি অব্যাহত
শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত
শিবপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
পাবনায় নিখোঁজ শিশু কলির সন্ধানের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন