ঢাকা সোমবার, ৬ জুলাই, ২০২৬

নির্বাচনে ব্যালট বিপ্লবের মাধ্যমে বিএনপি-জামাতের দেশ বিরোধী ষড়যন্ত্রের জবাব দিন : মামুন


ফারহান সিদ্দিক, সীতাকুণ্ড photo ফারহান সিদ্দিক, সীতাকুণ্ড
প্রকাশিত: ২৪-১২-২০২৩ দুপুর ৪:৩৫

চট্টগ্রাম-৪ আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আলহাজ্ব এস.এম আল মামুন বলেছেন, ৭ জানুয়ারী ব্যালট বিপ্লবের মাধ্যমে বিএনপি জামাতের দেশ-বিরোধী ষড়যন্ত্রের জবাব দিন। নির্বাচনকে কেন্দ্র করে শান্ত সীতাকুণ্ড অশান্ত করার চেষ্ঠা করা হলে জনগণকে সাথে নিয়ে এর সমোচিত জবাব দেওয়া হবে বলে জানান তিনি। তিনি বলেন, উন্নয়ন কর্মকাণ্ড বাধাগ্রস্থ করতেই বিএনপি - জামাত ভোট বানচালের ষড়যন্ত্রে লিপ্ত। 

শনিবার উপজেলার ১নম্বর সৈয়দপুর ইউনিয়ন ও ২নম্বর বারৈয়াঢালা ইউনিয়নে দলীয় নেতাকর্মীদের নিয়ে সারাদিন গণসংযোগকালে এস. এম আল মামুন এসব কথা বলেন।

বক্তব্য শেষে তিনি ১নং সৈয়দপুর ইউনিয়নে ২নং বারৈয়াঢালা ইউনিয়নে দলীয় নেতাকর্মীদের নিয়ে সারাদিন গণসংযোগ করেন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ালী লীগের সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা মনিরুল ইসলাম বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক চেয়ারম্যন এইচ এম তাজুল ইসলাম নিজামী, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ডাঃ আবুল হাশেম ভূঁইয়া, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সদস্য হারুন রশীদ ভূঁইয়া, সাবেক চেয়ারম্যান সিরাজুদ্দৌলা বিএসসি। পরে ২নং বারৈয়াঢালা ইউনিয়নে বিশাল জনসভা অনুষ্ঠিত হয়।ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম এর সঞ্চালনায় জনসভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি নুরুল মোস্তফা কামাল চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক সাঈদ মিয়া, তথ্য গবেষণা সম্পাদক ফেরদৌস আলম মিয়াজী, কোষাধ্যক্ষ জাহাঙ্গীর চৌধুরী, সদস্য নজরুল ইসলাম ইউপি চেয়ারম্যান রায়হান উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রাহুল আমীন, সদস্য নজরুল ইসলাম, যুবলীগ নেতা মোঃ শাহজাহান, পৌর কাউন্সিলর শফিউল আলম চৌধুরী প্রমুখ।

এর আগে তিনি আইয়ুব আলী মার্কেট, শেখেরহাট, বগাচতর, মধ্যদারী, উত্তর বগাচতর, মহানগর, বাকখালী, পশ্চিম সৈয়দপুর, মীরেরহাট, কেদারখীল, হাসুপাড়াসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করনে।

এমএসএম / এমএসএম

চাঁপাইনবাবগঞ্জে ২ কেজি ৬৯৫ গ্রাম হেরোইন সহ একই পরিবারের ৪ জন আটক

ভোলার সমাজসেবা অফিসে ওপেন সিক্রেট: চাহিদা মতো বকশিস না দিলে ফাইলবন্দি এতিমখানার অনুদান

আদমদীঘিতে মদ ও গাঁজাসহ আটক তিনজনের জেল-জরিমানা

ত্রিশালে আড়াইফুট উচ্চতার শফিকুলকে স্বাবলম্বী হওয়ার জন্য সামগ্রী দিলেন ইউএনও

ব্রাহ্মণবাড়িয়া শহরের পুকুর-খাল-জলাশয় রক্ষায় ঢেউ'র ৭ দফা দাবি বাস্তবায়নে কর্মসূচি

উত্তাল সমুদ্রে বিচ্ছিন্ন হাতিয়ায় বন্ধ নৌ চলাচল

১৭ বছরে পুলিশকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে অপব্যবহার করা হয়েছে,এসপি শামীমা পারভীন

মনপুরায় অন্ধ বাবার পরিবার এখনো ঝুঁকিপূর্ণ ঘরে, নিরাপদ আশ্রয়ের জন্য প্রয়োজন আরও ৮ হাজার টাকা

ঠাকুরগাঁওয়ে মাদকসহ নারী গ্রেপ্তার

বোয়ালমারীতে বহিস্কৃত বি এন পি নেতার বিরুদ্ধে মাদ্রাসার জমি দখলের অভিযোগ

গুরুদাসপুরে ইসলাম ধর্ম অবমাননা করে হিন্দু যুবকের ফেসবুক পোস্ট, গ্রেফতারের দাবিতে বিক্ষোভ

মাদারীপুরে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

ময়মনসিংহে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন