বটিয়াঘাটায় পানির পাম্প মেশিন চুরির কাজে ব্যবহৃত ইজিবাইক উদ্ধার
বটিয়াঘাটা উপজেলার দেবিতলা এলাকা থেকে ইজিবাইক করে পানির পাম্প মেশিন চুরি করতে গিয়ে জনতার ধাওয়া খেয়ে চক্রাখালী মহিলা ইউপি সদস্যর বাড়িতে পরিত্যক্ত অবস্থায় ইজিবাইক ও পানির পাম্প মেশিন উদ্ধার এলাকাবাসী। উদ্ধারকৃত ইজিবাইকটি খুলনা সিটি কর্পোরেশন অনুমোদিত ২০২২-২০২৩ এবং লাইসেন্স নং - ৬০০৪ । ঘটনাটি ঘটেছে গতপরশু শনিবার রাত ১০ টায় । জানা গেছে, একটি সংঘবদ্ধ চোর সিন্ডিকেট ইজিবাইকে করে উপজেলার দেবিতলা এলাকা থেকে একটি পাম্প মেশিন চুরি করে নেয়ার সময় জনতা ধাওয়া করে । এক পর্যায়ে ধাওয়া খেয়ে চোরেরা কোন উপায় না পেয়ে জলমা ইউনিয়নের প্রায়ত সাবেক ইউপি চেয়ারম্যান মহানন্দ বিশ্বাসের বাড়িতে ইজিবাইক ও পাম্প মেশিন ফেলে পালিয়ে যায় । পরবর্তীতে এলাবাসী থানা পুলিশকে খবর দেয় । খবর পেয়ে থানা পুলিশের একটি ইমারজেন্সি টিম এস আই শফিকুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে ইজিবাইক ও পাম্প মেশিন উদ্ধার করে থানায় নিয়ে যায় । তবে একটি সূত্র জানিয়েছে চোর সিন্ডিকেটের সদস্যদের জিজ্ঞাসা করলে বলে, আমরা চক্রাখালী মল্লিকের মোড় সংলগ্ন মরা কাজীবাছা নদীর পূর্ব পারে অদ্য অক্ষর শি নামের একজনের কাছে গাঁজা বিক্রি করতে এসেছিলাম । এরিপোর্ট লেখা পর্যন্ত চোর সিন্ডিকেটের সদস্যদের কাউকে আটক করতে পারেনি ।
এমএসএম / এমএসএম
চুয়াডাঙ্গা সীমান্তে থামছে না স্বর্ণ ও মাদক পাচার, সক্রিয় পুরোনো সিন্ডিকেট
প্রেসক্লাব চৌগাছার সাধারণ সভা অনুষ্ঠিত
আদমদীঘির কুন্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
ঘিওরে এলজিইডির এলসিএস প্রকল্পের উদ্যোগে হতদরিদ্র নারী শ্রমিকদের অংশগ্রহনে টেকসই উন্নয়ন হচ্ছে
পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক
ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী
ধলাই নদীর ভাঙনে বিলীনের শঙ্কায় ৭০ বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঝুঁকিতে ১৮৫ শিক্ষার্থীর ভবিষ্যৎ
শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা
চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান
বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ধামরাইয়ে র্যালি ও ফ্রি ডায়াবেটিস পরীক্ষা
২০ হাজার টাকা পুঁজিতে মুড়ি বিক্রি শুরু, এখন মাসে বিক্রি ৩ লাখ টাকা
পাঁচবিবির খাসবাগুড়ী ফকিপাড়া মাহফিলে মেয়র প্রার্থী শামীম হোসেনের ৩০ হাজার টাকার সহায়তা প্রদান