ঢাকা বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

তজুমদ্দিন হাসপাতালের স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তাকে পুলিশ পাহারায় সিভিল সার্জনের কার্যালয়ে প্রেরন


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ২৫-১২-২০২৩ দুপুর ১:৫১

ভোলার তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পঃপঃ কর্মকতা ডাক্তার আরিফুল ইসলাম এর বিরুদ্ধে স্টাফ ও রোগীদের সাথে বেসামাল আচরণ, দোকানে চা সিগারেটের টাকা বাকী রাখা, অফিসকক্ষে ছুরি ও পিস্তল দিয়ে ভয়ভীতি দেখানোসহ হাসপাতালে চিকিৎসা সেবা বন্ধ রাখা নিয়ে উত্তেজনা সৃষ্টি হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার ও অফিসার ইনচার্জ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

রবিবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় পুলিশ পাহারায় ওই কর্মকর্তাকে ভোলা সিভিল সার্জনের কার্যালয়ে প্রেরন করা হয়।

প্রত্যক্ষদর্শি ও সেবা নিতে আসা রোগী আনোয়ারা, কামালউদ্দিন, হেলালউদ্দিন জানান, টিএইচও  ডাক্তার আরিফুল ইসলাম প্রায় সময় রোগী ও স্টাফদের সাথে খুব খারাপ আচরণ করেন। এর আগে চা সিগারেটের বাকী টাকা নিয়ে উত্তেজনা করে ফুলবাগানের বাউন্ডারি ভেঙ্গে ফেলেন এবং দুই ঘন্টা সেবা বন্ধ রাখেন। 

হাসপাতালে কর্মরত আবাসিক মেডিকেল অফিসার কামরুজ্জামান কিছু সময় টিকিট বন্ধ থাকার কথা স্বীকার করে বলেন, স্যারের আচরণে আমরা বিব্রত। যার তার সাথে অশালীন আচরণসহ বিভিন্ন বিষয়ে আমরা বিব্রত বোধ করি। ইতোমধ্যে ভোলা সিভিল সার্জন তদন্ত কমিটি গঠন করেছেন। 

অভিযুক্ত স্বাস্থ্য ও পঃপঃ কর্মকতা ডাক্তার আরিফুল ইসলামের কাছে অফিস কক্ষে ছুরি ও পিস্তল দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন ও বেসামাল আচরণ বিষয়ে জানতে চাইলে বলেন, ফল কাটার জন্য অফিসে ছুরি এনেছিলাম।

তজুমদ্দিন থানা অফিসার ইনচার্জ আনোয়ারুল হক বলেন, হাসপাতালের গেটে ও বাহিরে উত্তেজিত জনতার বিক্ষোভ করে। এই ঘটনায়  হাসপাতালের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিকালে কিছু সময়ের জন্য পুলিশ মোতায়েন করা হয়। উপজেলা নির্বাহী অফিসারসহ আমরা হাসপাতালে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করি। পরে
সন্ধ্যায় তাকে ভোলা সিভিল সার্জন কার্যালয়ে প্রেরন করা হয়েছে। 

ভোলা সিভিল সার্জন ডাক্তার শফিকুল ইসলাম এর কাছে এসব বিষয়ে জানতে বার বার মোবাইল করলেও তিনি ফোন রিসিভ করেননি।

এমএসএম / এমএসএম

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ