ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

বগুড়া-৪ আসনে হ্যাট্রিকের পথে এমপি তানসেন


নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি photo নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
প্রকাশিত: ২৫-১২-২০২৩ দুপুর ৩:২০
আসন্ন দ্বাদস জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে, বগুড়া-৪ (নন্দীগ্রাম-কাহালু) আসনে সংসদ সদস্য হিসেবে এবার হ্যাট্রিকের পথে পরপর দুইবার নির্বাচিত সংসদ সদস্য জাসদ নেতা একেএম রেজাউল করিম তানসেন। এবার নির্বাচিত হলে টানা ৩ বার সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।  তিনি ২০১৪ সালে ১০ম জাতীয় সংসদ নির্বাচনে ১৪ দলের প্রার্থী হিসেবে নৌকা প্রতিকে সংসদ সদস্য নির্বাচিত হন। এছাড়াও, বিএনপি'র সংসদ সদস্য মোশারফ হোসেনের পদত্যাগের পর ১১তম জাতীয় সংসদীয় উপনির্বাচনে জাসদের প্রার্থী হিসেবে মশাল প্রতিকে সংসদ সদস্য নির্বাচিত হন। এবার দ্বাদস জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে, ১৪ দলীয় সভানেত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থী হিসেবে নৌকা প্রতিক নিয়ে নির্বাচন করছেন। সাধারন জনগন ও ভোটার রা বলছেন, যেহুতু বিএনপি নির্বাচনে প্রার্থী দিচ্ছেনা, সেই সমীকরনে বড় রাজনৈতিক দল হিসেবে ক্ষমতাশীন আওয়ামীলীগের নৌকা প্রতিক এগিয়ে থাকবে। সুতরাং আসনটিতে এবার নৌকা জয়লাভ করলে টানা ৩য় বারের মত সংসদ সদস্য হিসেবে হ্যাট্রিক করবেন জাসদ নেতা একেএম রেজাউল করিম তানসেন। তিনি জাসদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও স্থায়ী কমিটির সদস্য এবং জাসদ বগুড়া জেলা শাখার সভাপতির দায়িত্বে রয়েছেন। পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হওয়ার বিষয়ে আশাবাদ ব্যক্ত করে ১৪ দলের প্রার্থী জাসদ নেতা একেএম রেজাউল করিম তানসেন বলেন, সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন কালে নন্দীগ্রাম-কাহালুর সর্বাধিক উন্নয়ন করেছি। উপজেলার প্রতিটি রাস্তাঘাট, সড়ক, মহাসড়ক পাকা করনের মাধ্যমে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটিয়েছি। শিক্ষার মান উন্নয়নে অসংখ্য বহুতল ভবন শিক্ষা প্রতিষ্ঠান নির্মান করেছি। এছাড়াও সরকারের বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ড জনগনের দোর-গোড়ায় পৌছে দিয়েছি। বিগত সব সংসদ সদস্যের উন্নয়ন মূলক কর্মকান্ড পর্যালোচনা করে আসন্ন দ্বাদস সংসদ নির্বাচনে জনগন এবারও আমাকে (নৌকা মার্কায়) ভোট দিয়ে সংসদ সদস্য নির্বাচিত করবেন। 
 
উল্লেখ্য, আসন্ন দ্বাদস সংসদ নির্বাচনে বগুড়া-৪ (নন্দীগ্রাম-কাহালু) আসনে এবার ৫ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দীতা করছেন। তারা হলেন, ১৪ দলীয় সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনোনীত প্রার্থী জাসদ নেতা একেএম রেজাউল করিম তানসেন এমপি (নৌকা মার্কা), জাতীয় পার্টির মনোনীত প্রার্থী শাহীন মোস্তফা কামাল (লাঙ্গল মার্কা), বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম (ডাব মার্কা), স্বতন্ত্র প্রার্থী জিয়াউল হক মোল্লা (ঈগল মার্কা), স্বতন্ত্র প্রার্থী মোশফিকুর রহমান (ট্রাক মার্কা)।

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির