ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

লালমনিরহাট-১ আসনে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে মাঠে নেমেছে জাতীয় পার্টির নেতাকর্মী


জামাল বাদশা, লালমনিরহাট photo জামাল বাদশা, লালমনিরহাট
প্রকাশিত: ২৫-১২-২০২৩ দুপুর ৪:৫

জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস‌্য এমজি মোস্তফাসহ লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা জাতীয় পার্টির নেতা-কর্মীদের লালমনিরহাট-১ আসনে স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান প্রধানের নির্বাচনী জনসভায় দেখা যাচ্ছে। 

রবিবার(২৪ ডিসেম্বর) হাতীবান্ধা উপজেলার ডাকালীবান্ধা সমসের উদ্দিন উচ্চ বিদ‌্যালয় মাঠে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী জনসভায় তাদের দেখা মিলে।

ওই জনসভায় দেখা যায় মঞ্চে অতিথির আসনে বসে আছেন জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস‌্য ও উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি এম জি মোস্তফা। তার পিছনে দাড়িয়ে আছেন হাতীবান্ধা উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম এবং পাশে বসেছেন উপজেলা জাতীয় যুব সংহতির সভাপতি। তবে তাদের কেউ বক্তব‌্য না দিলেও জাতীয় পার্টির নেতা-কর্মীরা মাঠে গণসংযোগ করছেন স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমানের পক্ষে ।

লালমনিরহাট-১ (হাতীবান্ধা-পাটগ্রাম) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন আওয়ামীলীগের অর্থ ও পরিকল্পনা উপ-কমিটির সদস‌্য সোনালী ব‌্যাংকের সাবেক এমডি আতাউর রহমান প্রধান। আওয়ামীলীগের প্রার্থী হলেন জেলা সভাপতি মোতাহার হোসেন এমপি। এ আসনে জাতীয় পাটির প্রার্থী হাবিবুর বসুনিয়া মনোনয়ন পত্র পত‌্যাহার করেছেন।

এমএসএম / এমএসএম

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত

বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন

​মান্দায় অনিয়মের অভিযোগে সড়ক থেকে সরিয়ে নেওয়া হচ্ছে নিম্নমানের ইটের খোয়া

ধনবাড়ীতে পুলিশের গাড়ির চাপায় মানসিক ভারসাম্যহীন নারী গুরুতর আহত

ঝিনাইদহে বাসর ঘরে তরুণীর ঝুলন্ত মরদেহ; পরিকল্পিত হত্যা দাবি করে স্বজনদের মানববন্ধনের প্রস্তুতি