কর্মী সমর্থকদের ওপর হামলার প্রতিবাদ জানিয়ে দারার সংবাদ সম্মেলন
খুলনা-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী এস এম মোর্ত্তজা রশিদী দারা তার কর্মী সমর্থকদের প্রান নাশের হুমকি এবং অন্য প্রার্থী আব্দুস সালাম মুর্শেদীর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ করে সংবাদ সম্মেলন করেছেন। সোমবার রুপসা মোড়স্থ তার অস্থায়ী কার্যালয়ে এ সংবাদ সম্মেলন করেছেন তিনি। সংবাদ সম্মেলনে তিনি বলেন, দিঘলিয়াতে রওশন আরাকে, মিল্কি দেয়াড়া কাছারি ঘাটের রুটি বিক্রেতা বয়োবৃদ্ধ মানুষ ফারুককে মিঠুমেম্বারের বাহিনীর অন্যতম বাবুল মাঝি গায়ে হাত দেয় এবং হত্যার হুমকি দেয় এবং মিঠু মেম্বারের নেতৃত্বে পর্দা বিক্রেতা সোহেল রানাকে হাত পা গুড়ো করে দেয়ার হুমকি দেয়া হয়েছে। আইচগাতির মিন্টু মেম্বর সালাম মুর্শিদী মনোনয়ন লাভের পর খুলনা মহানগর যুবলীগের সভাপতি বাড়ির সামনে শব্দ বোমা ফাটিয়ে উল্লাস করে। অন্যদিকে নৈহাটির সোহেল মেম্বর তার কর্মী সমর্থকদের বিভিন্ন ভাবে ভয়ভীতি প্রদর্শন করে চলেছে। তিনি অভিযোগ করে বলেন, নির্বাচনী আচরণ বিধি লংঘন করে বিভিন্ন ইউনিয়নে একের অধিক নির্বাচনী কার্যালয় স্থাপন করেছে সালাম মুর্শিদী। তিনি আরো অভিযোগ করে বলেন, মিথ্যা প্রচারণার মাধ্যমে সালাম মুর্শেদী নির্বাচন কমিশন ও সরকারকে প্রশ্নবিদ্ধ করছেন। তার লোকজন অপপ্রচার করছে আর বলছে ভোট যাকে দাও ফলাফল ঘোষণা হবে সালাম মুর্শিদীর পক্ষে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচন অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ হবে। তৃনমূল পর্যায়ের জনপ্রিয়তা দেখে আব্দুস সালাম মুর্শেদী ঈর্ষান্বিত হয়ে আমার কর্মীদের ওপর হামলা এবং অপপ্রচারে লিপ্ত হচ্ছেন। যা মোটেই কাম্য নয়। এস এম মোর্ত্তজা রশিদী দারা বলেন, আমি আমার প্রয়াত ভাইয়ের অসমাপ্ত কাজকে সমাপ্ত করতে চাই। শেখ হাসিনার উন্নয়নের যাত্রাকে খুলনা-৪ আসনে আরো গতিশীল করতে চাই। নামে মাত্র উন্নয়ন করেছেন সালাম মুর্শেদী। আমি রুপসা-তেরোখাদা-দিঘলিয়ার আরো উন্নয়ন করতে চাই।
এমএসএম / এমএসএম
কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু
বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক
নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ
পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি
মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা
কুড়িগ্রামের চরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১
গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত
নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন
চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র্যাব-৫
আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন