ঢাকা-১৯ আসনে নৌকার পক্ষে সক্রিয় ভূমিকায় যুবলীগ নেতা জিএস মিজান
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহন ৭ই জানুয়ারী, বাকি আর মাত্র ১২ দিন। সারাদেশে ইতিমধ্যে জমে উঠেছে নির্বাচনী প্রচার-প্রচারনা।
তারই ধারাবাহিকতায় ঢাকা-১৯ আসনে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ত্রিমূখী নির্বাচনী প্রাচারনায় ব্যস্ত। আসনটিতে আওয়ামী লীগের ৩ জন হেভিওয়েট নেতা সহ মোট ৭জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দীতা করছে।
তার হলেন, ঢাকা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, বর্তমান সাংসদ ডাঃ মোঃ এনামুর রহমান বাংলাদেশ আওয়ামী লীগের (নৌকা) প্রতীকের প্রার্থী, আশুলিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ সাইফুল ইসলাম (ট্রাক) প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ও ঢাকা-১৯ আসনের আওয়ামী লীগ মনোনীত সাবেক সাংসদ তালুকদার মোঃ তৌহিদ জং মুরাদ (ঈগল) প্রতীকের স্বতন্ত্র প্রার্থী।
আওয়ামী লীগের এই হেভিওয়েট ৩ নেতা নির্বাচনে অংশ গ্রহন করায়, দলীয় নৌকা প্রতীকের প্রার্থীর বিপক্ষে (সাভার-আশুলিয়া) উপজেলা ও থানা শাখার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ৩ দলে বিভক্ত হয়েছে কাজ করছে।
নৌকা প্রতীকের প্রার্থীর পক্ষে রয়েছে, দলের সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজিব ও সাভার পৌরসভার মেয়র হাজী মোঃ আব্দুল গনিসহ উপজেলা আওয়ামী লীগের একাংশ নেতাকর্মীরা সক্রিয় ভূমিকায় দলীয় প্রার্থীর পক্ষে দিনরাত অক্লান্ত পরিশ্রম করে দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে ভোটারদের মাঝে প্রচার প্রচারনায় ব্যাস্ত সময় পার করছেন ঢাকা জেলা আওয়ামী যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক, জি এস মিজান। এছাড়াও রয়েছে বিরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ঢাকা জেলা আওয়ামী লীগের সমাজ কল্যাণ সম্পাদক সেলিম মন্ডল, ঢাকা জেলা ছাত্রলীগ সহ সহযোগী সংগঠনের একাংশ নেতাকর্মী।
ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী তালুকদার মোঃ তৌহিদ জং মুরাদ এর পক্ষে রয়েছে, সাভার উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আলী হায়দার, সাভার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহাদাৎ খান, আশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী মোঃ শাহাব উদ্দিন মাতবর, সাভার সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী মোঃ সোহেল রানা, সাভার উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য, বিরুলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ সাইদুর রহমান সুজন, ঢাকা জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক আলহাজ্ব মোঃ তোফাজ্জল হোসেন দয়াল সহ সাভার উপজেলা ও আশুলিয়া থানা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের একাংশ নেতাকর্মী।
ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ সাইফুল ইসলাম এর পক্ষে রয়েছে, পাথালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ পারভেজ দেওয়ান। ইয়ারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুমন ভূইয়া সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের একাংশ নেতাকর্মী।
আসনটিতে বিজয়ের চুড়ান্ত লড়াইয়ে নিজেদের অবস্থান জনান দিচ্ছে সকলেই। উৎসব মূখর পরিবেশে প্রচার-প্রচারনা চালাচ্ছে প্রার্থীরা, এখনো পর্যন্ত কোন প্রকার সহিংসতার ঘটনা ঘটেনি আসনটিতে।
এমএসএম / এমএসএম
গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও অসহায় পরিবারের মাঝে সহায়তা বিতরণ
নাজিরপুরে তামাকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান নিশ্চিতকরণে শিক্ষার্থীদের সচেতনতামূলক পাঠদান
টহল পুলিশের ৫০০ গজের মধ্যেই শিক্ষক ও ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই
বুদ্ধিপ্রতিবন্ধী নারী অন্তঃসত্ত্বা, তিন প্রতিবেশী চাচার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
উদ্ধারকৃত গরু নিয়ে বিপাকে রাণীনগর থানা পুলিশ, দূষিত হচ্ছে পরিবেশ
পেকুয়ায় যানজট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা ও খেলার মাঠ দখলমুক্তির দাবি
নবীনগরে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর করে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ
নেছারাবাদে সেপটিক ট্যাংকে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ১, হাসপাতালে সহযোগী
বেনাপোল বন্দরে লাগামহীন শুল্ক ফাঁকি অব্যাহত
শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত
শিবপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
পাবনায় নিখোঁজ শিশু কলির সন্ধানের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন