টাঙ্গাইল প্রেস ক্লাবের নির্বাচনে সভাপতি জাফর, সম্পাদক নাসির
টাঙ্গাইল প্রেস ক্লাবের কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে সভাপতি পদে জাফর আহমেদ (যুগান্তর) ও সাধারণ সম্পাদক পদে নাসির উদ্দিন (বাংলাদেশ প্রতিদিন) প্যানেলের বিজয় হয়েছে। ২৫ ডিসেম্বর সোমবার অনুষ্ঠিত নির্বাচনে আরও বিজয়ী হয়েছেন যুগ্ম সম্পাদক কাজী তাজউদ্দিন রিপন (একুশে টিভি) ও ইফতেখারুল অনুপম (জনকণ্ঠ), ক্রীড়া সম্পাদক খন্দকার মাসুদুল আলম (মজলুমের কণ্ঠ), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক কাজী হেমায়েত হোসেন হিমু (সময় তরঙ্গ)। এর আগে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সহ-সভাপতি কাজী জাকেরুল মওলা (আরটিভি) ও সাহাব উদ্দিন মানিক (আজকের টেলিগ্রাম), কোষাধ্যক্ষ আব্দুর রহিম (সমকাল), দপ্তর ও পাঠাগার সম্পাদক অরণ্য ইমতিয়াজ (বিজনেস পোস্ট), কার্যনির্বাহী সদস্য হাবিবুল্লাহ কামাল (বাংলাটিভি), শামীম আলম মামুন (যমুনা টিভি), মামুনুর রহমান মিয়া (ইন্ডিপেনডেন্ট টিভি), কাদির তালুকদার (সময় টিভি) ও জোবায়েদ মল্লিক বুলবুল (যায়যায়দিন)। নির্বাচন কমিশনের চেয়ারম্যান ছিলেন মো. হারুন-অর-রশিদ। নির্বাচন কমিশনার ছিলেন পাবলিক প্রসিকিউটর এস আকবর খান ও অধ্যক্ষ আনন্দ মোহন দে। দুপুর ২ টা থেকে বিকেল সাড়ে ৪ টা পর্যন্ত নির্বাচনে ৭৪ জনের মধ্যে ৭৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
এমএসএম / এমএসএম
সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি