ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে দক্ষতা প্রতিষ্ঠানসমূহের ভূমিকা’ শীর্ষক কর্মশালা


তানভীর সানি  photo তানভীর সানি
প্রকাশিত: ২৭-১২-২০২৩ দুপুর ৩:১২

২৭ ডিসেম্বর এনএসডিএ সভাকক্ষে ‘দক্ষ জনশক্তি; স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে দক্ষতা প্রতিষ্ঠানসমূহের ভূমিকা’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় এনএসডিএর নির্বাহী চেয়ারম্যান ও সরকারের সচিব নাসরীন আফরোজ বলেন, আন্তর্জাতিক মানসম্পন্ন দক্ষতা প্রশিক্ষণ প্রদান ও অ্যাসেসমেন্টের জন্য কম্পিটেন্সি বেজড টেইনিং এন্ড অ্যাসেসমেন্ট (সিবিটিএন্ডএ) পদ্ধতিতে প্রশিক্ষণ ও অ্যাসেসমেন্ট কার্যক্রম পরিচালনা করা জরুরি। তিনি আরও বলেন, ডেমোগ্রাফিক ডিভিডেন্টের সুবিধা নিয়ে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে সিবিটিএন্ডএ পদ্ধতিতে দক্ষতা প্রশিক্ষণ প্রদান করে দক্ষ জনশক্তি তৈরির বিকল্প নেই।

  
এনএসডিএ-এর সদস্য ও সরকারের অতিরিক্ত সচিব কামরুন নাহার সিদ্দীকা বলেন, দক্ষতা প্রশিক্ষণ প্রদানকারী প্রতিষ্ঠানগুলো (এসটিপি) মাঠ পর্যায়ে এনএসডিএ-এর প্রতিনিধি হিসেবে কাজ করে। সিবিটিএন্ডএ পদ্ধতিতে গুণগত মান বজায় রেখে দক্ষতা প্রশিক্ষণ প্রদান করে এসটিপিসমূহ দক্ষ জনশক্তি গড়ে তুলতে ভূমিকা রাখতে পারে। পাশাপাশি, প্রশিক্ষিতদের জব প্লেসমেন্টের ব্যবস্থা করে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখতে পারে।

  
কর্মশালাঢ স্বাগত বক্তব্য প্রদান করেন এনএসডিএ-এর সদস্য ও সরকারের যুগ্মসচিব আলিফ রুদাবা। মূল প্রবন্ধ উপস্থাপন করেন স্কিলস ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রামের পরামর্শক ড. মোঃ নুরুল ইসলাম। এনএসডিএ-এর সার্বিক কার্যক্রমের ওপর প্রবন্ধ উপস্থাপন করেন এনএসডিএ-এর সদস্য ও সরকারের যুগ্মসচিব মোঃ জোহর আলী। কর্মশালায় এনএসডিএ-এর কর্মকর্তাসহ সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তর ও দক্ষতা প্রশিক্ষণ প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন।  

Sunny / Sunny

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক

দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল

যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক

রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব

ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান

বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি

ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক

মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা

হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি

দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে