সাভার উপজেলাতে নির্বাচন বিষায়ক প্রশিক্ষন কর্মশালার উদ্বোধন
বৃহস্পতিবার ২৮ ডিসেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৩ উপলক্ষে সাভার উপজেলার ভোটগ্রহণ কর্মকর্তাগণের দিনব্যাপী প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এবং রিটার্নিং অফিসার মোঃ আনিসুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ঢাকা অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোঃ ফরিদুল ইসলাম।সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন,সাভার উপজেলার সম্মানিত উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার ১৯২ ঢাকা-১৯ ফেরদৌস ওয়াহিদ।এছাড়াও উপস্থিত ছিলেন,ঢাকা জেলার সম্মানিত অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার মোঃ ফরিদুল ইসলাম। উপস্থিত ছিলেন মাঠ প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সম্মানিত কর্মকর্তাবৃন্দ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের অন্যতম প্রধান নিয়ামক প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারবৃন্দ। ভোটগ্রহণ কেন্দ্রের কমান্ডিং অফিসার, আমাদের প্রিজাইডিং অফিসারবৃন্দ, মাথায় রাখতে হবে, ঠান্ডা মাথায়, শক্ত হাতে, আইনের সুষ্ঠু প্রয়োগের মাধ্যমে একটি সুষ্ঠু নির্বাচন আপনাকে উপহার দিতে হবে। আপনাদের পর্যাপ্ত নিরাপত্তা বিধানের জন্য, ভোটারদের পর্যাপ্ত নিরাপত্তা বিধানের জন্য, মাঠে পর্যাপ্ত ম্যাজিস্ট্রেট ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উপস্থিত থাকবেন। আপনারা মাথায় রাখবেন, নির্বাচন কমিশন আমাকে যে ক্ষমতা দিয়েছেন, তার যথাযথ প্রয়োগের মাধ্যমে, একটি অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও বিশ্বাসযোগ্য নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্য হতে আমি পিছপা হবো না। তৈরী হোন, ০৭ই জানুয়ারি জাতিকে একটি ক্রেডিবল ইলেকশন উপহার দেয়ার জন্য।
এছাড়াও তিনি তার বক্তব্যে, প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারদের প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। একই সাথে তিনি প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেন।
এমএসএম / এমএসএম
গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও অসহায় পরিবারের মাঝে সহায়তা বিতরণ
নাজিরপুরে তামাকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান নিশ্চিতকরণে শিক্ষার্থীদের সচেতনতামূলক পাঠদান
টহল পুলিশের ৫০০ গজের মধ্যেই শিক্ষক ও ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই
বুদ্ধিপ্রতিবন্ধী নারী অন্তঃসত্ত্বা, তিন প্রতিবেশী চাচার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
উদ্ধারকৃত গরু নিয়ে বিপাকে রাণীনগর থানা পুলিশ, দূষিত হচ্ছে পরিবেশ
পেকুয়ায় যানজট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা ও খেলার মাঠ দখলমুক্তির দাবি
নবীনগরে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর করে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ
নেছারাবাদে সেপটিক ট্যাংকে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ১, হাসপাতালে সহযোগী
বেনাপোল বন্দরে লাগামহীন শুল্ক ফাঁকি অব্যাহত
শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত
শিবপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
পাবনায় নিখোঁজ শিশু কলির সন্ধানের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন