লিটনকে ছাড়া ফিল্ডিংয়ে বাংলাদেশ
আজ জিতলেই সিরিজ নিশ্চিত করবে বাংলাদেশ। অন্যদিকে সিরিজে টিকে থাকতে জয়ের বিকল্প নেই নিউজিল্যান্ডের। ভিন্ন ভিন্ন সমীকরণ মাথায় নিয়ে মাউন্ট মঙ্গানুইয়ে মুখোমুখি দুই দল। দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।
গত ম্যাচের একাদশ থেকে একটি পরিবর্তন এসেছে বাংলাদেশের একাদশে। লিটন দাস খেলতে পারছেন না চোটের কারণে। টসের আগেই বিসিবির ফিজিও কাইরন থমাস জানিয়েছিলেন, 'এমআরআইয়ের পর লিটনের ডান হ্যামস্ট্রিংয়ে লো-গ্রেড স্ট্রেইন দেখা গেছে। ফলে দ্বিতীয় ম্যাচে তাকে পাওয়া যাবে না। তিনি পুনর্বাসন প্রক্রিয়া শুরু করেছেন।'
লিটনের জায়গায় একাদশে সুযোগ পেয়েছেন শামিম হোসেন। তবে তিনি লোয়ার মিডল অর্ডারে ব্যাটিং করবেন।লিটনের অনুপস্থিতে ওপেনিংয়ে রনি তালুকদারের সঙ্গী হতে পারেন সৌম্য সরকার। ফর্মে থাকা সৌম্যের জন্য ব্যাটিং অর্ডারে প্রমোশন পাওয়াটা একই সঙ্গে সুযোগ ও চ্যালেঞ্জের।
নিউজিল্যান্ড একাদশ- টিম সেইফার্ট (উইকেটরক্ষক), ফিন অ্যালেন, ড্যারিল মিচেল, গ্লেন ফিলিপস, মার্ক চ্যাপম্যান, জিমি নিশাম, মিচেল স্যান্টনার (অধিনায়ক), অ্যাডাম মিলনে, টিম সাউদি, ইশ সোধি, বেন সিয়ার্স।
এমএসএম / এমএসএম
দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ
লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের
ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’
‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ
আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর
দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ
৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো
৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়
৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন
‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’
অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন
শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ