ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

লালমনিরহাটে নৌকা প্রতীকীতে আগুন, পাল্টা-পাল্টি অভিযোগ


জামাল বাদশা, লালমনিরহাট photo জামাল বাদশা, লালমনিরহাট
প্রকাশিত: ৩০-১২-২০২৩ দুপুর ৩:৩৯
লালমনিরহাটের হাতীবান্ধায় নৌকা প্রতীকে আগুন দিয়ে পুড়ে ফেলা হয়েছে। শনিবার ভোর রাতে ওই উপজেলার গড্ডিমারী ইউনিয়নের হাটখোলা এলাকায় এ ঘটনা ঘটে। কে বা কারা আগুন দিয়ে এটা নিশ্চিত না হওয়া গেলেও আওয়ামীলীগ প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীর লোকজন পাল্টা-পাল্টি অভিযোগ করেছেন।
 
স্থানীয়রা জানান, ওই এলাকায় স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান প্রধানের নির্বাচনী অফিসের সামনে কাঠ ও কাপড় দিয়ে নৌকা প্রতীক বানিয়ে টাঙিয়ে দেয় আওয়ামীলীগের লোকজন। সেই নৌকায় শনিবার ভোর রাতে কে বা কাহারা আগুন দিয়ে পুড়িয়ে দেয়। খবর পেয়ে আওয়ামীলীগের লোকজন জড়ো হলে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
 
স্বতন্ত্র প্রার্থী ও সোনালী ব্যাংকের সাবেক এমডি আতাউর রহমান প্রধানের সমর্থকদের অভিযোগ, আওয়ামীলীগের লোকজন যখন আমাদের অফিসের গেটে নৌকা তুলে তখনেই আমরা অভিযোগ করেছি যে তারা নিজেরা নিজেদের প্রতীকে আগুন ধরিয়ে দিয়ে আমাদের হয়রানী করেবেন। আজ তাই হলো। আমরা নয়, তারা নিজেই আগুন দিয়েছে তাদের প্রতীকে।
 
তবে গড্ডিমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামীলীগ প্রার্থী মোতাহার হোসেনের ব্যক্তিগত কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক শ্যামলের দাবী নৌকার জনপ্রিয়তায় স্বতন্ত্র প্রার্থীর লোকজন ভীত হয়ে নৌকা প্রতীকে আগুন দিয়েছে। এ বিষয়ে আইনী ব্যবস্থা নেয়া হবে।
 
হাতীবান্ধা থানার ওসি সাইফুল ইসলাম বলেন, বিষয়টি আমরা জেনেছি। ইতোমধ্যে তদন্ত শুরু করেছি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।

এমএসএম / এমএসএম

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত

বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন

​মান্দায় অনিয়মের অভিযোগে সড়ক থেকে সরিয়ে নেওয়া হচ্ছে নিম্নমানের ইটের খোয়া

ধনবাড়ীতে পুলিশের গাড়ির চাপায় মানসিক ভারসাম্যহীন নারী গুরুতর আহত

ঝিনাইদহে বাসর ঘরে তরুণীর ঝুলন্ত মরদেহ; পরিকল্পিত হত্যা দাবি করে স্বজনদের মানববন্ধনের প্রস্তুতি