ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

জনগণের সমর্থনে বিজয়ের দ্বারপ্রান্তে নৌকা: সাবেক এমপি দারা


শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান  photo শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান
প্রকাশিত: ৩০-১২-২০২৩ দুপুর ৩:৪৭
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে স্মার্ট বাংলাদেশে ‘উন্নয়ন দৃশ্যমান; বাড়বে এবার কর্মসংস্থান’ স্লোগানে পুঠিয়া ও দূর্গাপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড, পাড়া-মহল্লায় ভোটারের দ্বারে দ্বারে নৌকার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন রাজশাহী-৫ (পুঠিয়া-দূর্গাপুর) আসনের নৌকার প্রার্থী রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক দুই বারের এমপি আব্দুল ওয়াদুদ দারা। ভোটারদের কাছে তুলে ধরছেন দেশের চলমান উন্নয়ন চিত্র, উন্নয়নের ধারাকে অব্যহত রাখতে আবারও বঙ্গবন্ধুর কণ্যা জননেত্রী শেখ হাসিনাকে নৌকা প্রতীকে বিজয়ী করার আহবান জানাচ্ছেন তিনি। তিনি বলেন, তৃণমূল জনগণের আস্থার প্রতীক নৌকা, জণগণের স্বতস্ফুর্ত অংশগ্রহনে আর সমর্থনে নৌকা আজ বিজয়ের দ্বারপ্রান্তে।
 
শনিবার (৩০ ডিসেম্বর) নিয়মিত প্রচারণার অংশ হিসেবে দূর্গাপুর উপজেলার পানানগর ইউনিয়নের বিভিন্ন গ্রামে, হাঁটে বাজারে নির্বাচনী গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।
 
আসন্ন নির্বাচনী প্রচারণা ও গণসংযোগকালে সাবেক সাংসদ আব্দুল ওয়াদুদ দারা বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার স্বপ্নে বিভোর প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ পরিচালনায় সফলতার স্বাক্ষর রেখেছেন। আমাদের সকলের প্রিয় জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমিও যেন আজীবন আপনাদের সেবায় কাজ করে যেতে পারি। আর সে কারনেই পুঠিয়া-দূর্গাপুরের সার্বিক উন্নয়ন করতে জননেত্রী শেখ হাসিনার নৌকায় ভোট দিয়ে বিজয়ী করতে হবে।
 
তিনি আরো বলেন, আমাদের শত্রু হচ্ছে বিএনপি জামাত, তারা এবং তাদের দোসরদের সাথে যারা সঙ্গ দিচ্ছে, তারা আওয়ামী লীগ হতে পারে না। প্রকৃত আওয়ামী লীগ দলের বিপক্ষে আর নৌকার বিপক্ষে কখনও যেতে পারে না। আওয়ামী লীগ এমন একটি প্রাচীন দল, যারা দেশকে স্বাধীন করেছে, এই ভুখন্ডের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছে, দিয়ে যাচ্ছে। দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে, দেশের উন্নয়নকে এগিয়ে নিতে অবশ্যই নৌকার পক্ষে থাকতে হবে।
 
পানানগর ইউনিয়নে নির্বাচনী প্রচারণা ও গণসংযোগকালে দারা উপস্থিত ভোটারদের আহবান জানিয়ে বলেন, আপনারা আগামী ৭ জানুয়ারী সকল ভেদাভেদ ভুলে গিয়ে নৌকার পক্ষে ভোট দিন। বিপুল ভোটে নৌকা মার্কাকে বিজয়ী করে আমাকে পুঠিয়া-দূর্গাপুর বাসীর সেবা করার সুযোগ দিন  এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে এ আসনটি উপহার দিন।
 
নির্বাচনী প্রচারণাকালে এ সময় তাঁর সাথে রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, স্বাচিপ জেলা সভাপতি ও জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা: চিন্ময় কান্তি দাস, দূর্গাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান ফিরোজ, সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোজাম্মেল হক, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক  আবু ওবায়দা মাসুম, পৌর আওয়ামী লীগ সভাপতি আজাহার আলী, সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ, পানানগর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও ইউপি চেয়ারম্যান আজাহার আলী খাঁ, সাধারণ সম্পাদক মো: কোহিদুল ইসলাম, আওয়ামী লীগ নেতা ইনতাজুল ইসলাম বাপ্পি, উপজেলা মৎস্যজীবী লীগের সভাপতি শাওন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুল পরিমাণ সাধারণ ভোটার উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

মনপুরায় ঠিকাদারের গাফিলতিতে এক মাসেই ধসে পড়ল এইচবিবি সড়ক

চুয়েটের উপাচার্য হলেন পটিয়ার সন্তান ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম

দর্শনা কেরুতে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন, পরিবেশের ভারসাম্য রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান

গোপালগঞ্জে মাদকবিরোধী সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

চুয়েট'র ভিসি হিসেবে নিয়োগ পেলেন ড. আবু সাদাত সায়েম

ভেসে আসা সেই দুই শ্রীলঙ্কান জেলেকে সেফ হোমে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত

জাফরগঞ্জ ইউনিয়ন ছাত্রশক্তির নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

বারুর আলী হোসেন উচ্চ বিদ্যালয়ে স্বাস্থ্যসেবার ব্যতিক্রমী আয়োজন

মুদাফফরগঞ্জের সাবেক ইউপি চেয়ারম্যান শাহ আলমের ইন্তেকাল

শেরপুরে বৃক্ষরোপণ ও বৃক্ষমেলার উদ্বোধন

জাতীয় পর্যায়ে জুডো-কারাতে চ্যাম্পিয়ন ছালুয়া ফজলে রাব্বি বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী (জাহিন)

মেঘনা দখল করে দুই হোটেল, অনুমতি ছাড়াই চলছে ‘জলবিলাস’

হোমিও চিকিৎসকের বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ, ৬ মাসের গর্ভের জমজ দুই সন্তানের মৃত্যু