ঢাকা বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

ঢাকা-১৯ আসনে স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলামের উঠান বৈঠক


ইমাম হো‌সেন, ঢাকা photo ইমাম হো‌সেন, ঢাকা
প্রকাশিত: ৩০-১২-২০২৩ দুপুর ৪:৫

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহন ৭ই জানুয়ারী, বাকি আর মাত্র ৮ দিন। সারাদেশের মত ঢাকা-১৯ আসনেও ইতিমধ্যে জমে উঠেছে নির্বাচনী প্রচার-প্রচারনা। তারই ধারাবাহিকতায় নির্বাচনী প্রচারনায় গাজিরচর এএম মাধ্যমিক স্কুল ও কলেজে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠান হাজার হাজার মানুষের উপস্হিত হয়। 

জাতীয় সংসদ নির্বাচনে সাভার উপজেলার ৮টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে গঠিত ঢাকা-১৯ আসন। প্রতীক বরাদ্দের পর থেকেই আসনটিতে নিয়মিত উঠান বৈঠক, নির্বাচনী সভা ও পথসভার মাধ্যমে নির্বাচনী প্রচার-প্রচারনা চালাচ্ছেন প্রার্থীরা।

শুক্রবার (২৯ ডিসেম্বর)  বিকাল ৫ টার সময় সাভার উপজেলার স্বনির্ভর ধামসোনা ইউনিয়নের গাজিরচট এলাকার  এএম মাধ্যমিক স্কুল ও কলেজ মাঠ প্রাঙ্গনে ঢাকা-১৯ আসনের (ট্রাক) প্রতীকের স্বতন্ত্র সংসদ সদস্য  প্রার্থী মুহাম্মদ সাইফুল ইসলাম স্থানীয় ভোটারদের সাথে উঠান বৈঠক করেন।উক্ত উঠান বৈঠকে (সাভার-আশুলিয়ার) ব্যাবসায়ী, চাকুজীবি, শ্রমজীবি  সংগঠনের নেতৃত্বস্হানীয় সকল পেশার হাজার হাজার মানুষের উপস্থিতি জনতার ঢলে পরিনত হয়। 

মুহাম্মদ সাইফুল ইসলাম আশুলিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য পদে নির্বাচন করার জন্য ধামসোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন আওয়ামী লীগের এই নেতা।  দলীয় মনোনয়ন না পেলেও স্বতন্ত্র থেকে (ট্রাক) প্রতীকে সংসদ সদস্য পদে নির্বাচনে অংশ গ্রহন করেছেন তিনি। উক্ত উঠান বৈঠকে প্রধান বক্তা হিসাবে বক্তব্য দেন ইয়ারপুর ইউনিয়নের চেয়ারম্যান ও স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ সাইফুল ইসলামের অত্যান্ত বিশ্বাস্ত ভ্যানগার্ড ও সক্রিয় সদস্য মোঃ সুমন ভুইঞা, আরো বক্তব্য দেন বিভিন্ন শ্রমিক নেতা ও স্হানীয় নেতৃবৃন্দ  সকলে বিগত দিনে করনাসহ বিভিন্ন দুর্যোগ মুহর্তে সাইফুল ইসলামের অবদানের কথা স্বীকার করেন। এই নির্বাচনে সেই ঋণ শোধ করার স্বীকৃত স্বরুপ আগামী নির্বাচনে ট্রাক প্রতীকে ভোট দেওয়ার আশ্বাস দেন। বক্তরা বলেন সাইফুল ইসলাম একজন শ্রমিক বান্ধব নেতা এবং মানবিক নেতা তাই তাকে নির্বাচিত করলে সবসময় জনগন সহজেই তার কাছ থেকে সহযোগিতা পাওয়া যাবে। 

সেসময় উক্ত উঠান বৈঠকে মুহাম্মদ সাইফুল ইসলাম জনগণের উদ্দেশ্য নিজের অসুস্হতার কারনে অল্প কথায় সকলের কাছে ট্রাক প্রতীকে ভোট চেয়ে সকলের সুস্বাস্হ্য কামনা করে নিজের জন্য দোয়া চান। 

এসময়  আরোও উপস্থিত ছিলেন, পাথালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও পাথালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ পারভেজ দেওয়ান, ইয়ারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সুমন ভূইয়া, সাভার উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের একাংশ নেতাকর্মী সহ বিভিন্ন গার্মেন্টস শিল্প শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা।

এমএসএম / এমএসএম

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ