পঞ্চগড়ে বেড়া দিয়ে চলাচলের রাস্তা বন্ধ করার অভিযোগ
পঞ্চগড় সদর উপজেলার নারায়নপুর পন্ডিত পাড়া এলাকার জুলেখা বেগম ও আব্দুর রশিদের চলাচলের রাস্তা বেড়া দিয়ে বন্ধ করার অভিযোগ সিংরোড রতনিবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিরুল ইসলাম তার দুই ছেলে সাজন ও সনম এর বিরুদ্ধে।অভিযুক্তরা একই এলাকার।গত বৃহস্পতিবার রাস্তায় বেড়া দেয় তারা। ভুক্তভোগীরা বিষয়টি ইউপি চেয়ারম্যানকে অবহিত করে।কিন্তু শনিবার (৩০ ডিসেম্বর)পর্যন্ত কোন সুরহা হয়নি।এতে চলাচলে বিপাকে পড়েছে পরিবারগুলো।
এর আগে ২ ডিসেম্বর ওই রাস্তাটি বন্ধ করার চেষ্টা করলে জুলেখার পরিবার বাধা দেয়। অভিযুক্তরা মারমুখী হয়ে বাড়িতে প্রবেশ করে ভয়ে তারা চিৎকার করে। পরে স্থানীয়রা ঘটনাস্থলে আসলে জানে মেরে ফেলার হুমকি দিয়ে চলে যায় তারা।এ ঘটনায় জুলেখা বেগম বাদী হয়ে বিজ্ঞ আদালতে ফৌজদারি কার্যবিধি আইনের ১০৭ ধারা মতে ন্যায় বিচারের প্রার্থনা করেন।যাতে অভিযুক্তরা শান্তি ভঙ্গ করে ভয়ভীতি হুমকি ও জানমালের ক্ষতি করতে না পারে।
ভুক্তভোগী জুলেখা বেগম বলেন,তার চার মেয়ে সন্তান নিয়ে বসবাস করে,বাড়িসহ জমি দখল করার জন্য অভিযুক্তরা তার মেয়েদেরকে বিভিন্নভাবে উত্যাক্ত কুপ্রস্তাব,হুমকি দিয়ে আসে।ভবিষ্যতে আমাদের ক্ষতি যেন না হয়, আমি মামলা করেছি।পরে আমাদের চলাচলের রাস্তাটিতে বেড়া দেয়।বাড়ি থেকে বের হবার বিকল্প কোন রাস্তা নাই।অভিযুক্ত সাজন ইসলাম জানান,আমি ভিডিও কন্টেন্ট তৈরি করি। ঘরের পাশ দিয়ে তাদের যাতাযাত কিন্তু প্রতিদিন তাদের বাড়িতে বিভিন্ন এলাকার কয়েকটি মোটরসাইকেল আসে এতে আমার কাজে বিঘ্ন ঘটে।তাই আমাদের জায়গায় আমরা বেড়া দিয়েছি।তারা চাইলে আমাদের অন্য সাইটে জমি আছে সেদিক দিয়ে রাস্তা করে নিতে পারে।
সংশ্লিষ্ট ইউপি সদস্য জসিম উদ্দিন জানান,অভিযুক্তদের কথা আমাদের জায়গায় আমরা বেড়া দিয়েছি।তবে এটাও সত্য দীর্ঘদিন ধরে ওই রাস্তা দিয়ে তারা আসা-যাওয়া করে।আমি প্রধান শিক্ষকের দেখা করব।পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী অফিসার মো.জাকির হোসেন জানান,বিষয়টি আপোষ করে দিতে আমি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে জানিয়ে দিচ্ছি ।আর চেয়ারম্যান ব্যবস্থা যদি নাও নেয় পরিষদের গ্রাম আদালতে অভিযোগ দিলে ব্যবস্থা নিতে বাধ্য।
এমএসএম / এমএসএম
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন