কাপাসিয়ায় নৌকার গণজোয়ার সৃষ্টি হয়েছে
গাজীপুরের কাপাসিয়ায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে নৌকা মার্কার প্রচারণায় গণজোয়ার সৃষ্টি হয়েছে। বাংলাদেশ আওয়ামীলীগের দলীয় নৌকা মার্কায় গণসংযোগ ও পথসভায় জনগণ স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিচ্ছে। এতে স্পষ্ট হচ্ছে যে, মুক্তিযুদ্ধের শক্তির পক্ষের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমি নির্বাচনে বিজয়ী হবেন বলে ধারণা করা হচ্ছে।
সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার আনাচে কানাচে প্রতিটি ওয়ার্ডে গণসংযোগ, পথসভা, উঠান বৈঠক করে যাচ্ছে সিমিন হোসেন রিমি ও তার কর্মী সমর্থকরা। আশা করা যায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিমিন হোসেন রিমি নৌকা মার্কায় বিপুল ভোটে বিজয়ী হবেন।
সিমিন হোসেন রিমি বলেন, আমার নির্বাচনী ওয়াদা উপজেলার প্রতিটি গ্রামকে আদর্শ গ্রাম হিসেবে গড়ে তোলা। তিনি আরও বলেন, নৌকায় ভোট দেওয়া মানে দেশের উন্নয়ন করা। নৌকা মার্কা শান্তির প্রতীক, উন্নয়নের প্রতীক।
তিনি বর্তমান দেশে মাতৃ মৃত্যুমুক্ত কাপাসিয়াসহ সরকারের বিভিন্ন উন্নয়নমুলক কাজ তুলে ধরে নৌকার জোয়ার উঠেছে তা আগামী ৭ জানুয়ারি তার প্রতিফলন ঘটাতে হবে। তিনি আরও বলেন শেখ হাসিনা এ-দেশের মানুষকে তার ভালোবাসা দিয়ে শোনার বাংলা গড়ে তুলেছে।
বিএনপির সমালোচনা করে বলেন, বিএনপি শুধু ধংশের রাজনীতিতে বিশ্বাসী। তাদেরকে প্রতিহত করতে হবে।
এ-সময় নির্বাচনী গনসংযোগ কালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি উপজেলা পরিষদ চেয়ারম্যান আমানত হোসেন খাঁন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আজগর রসিদ খাঁন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মাজহারুল ইসলাম সেলিম, সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রধান, উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, উপজেলা যুবলীগের সভাপতি ও সদর ইউনিয়ন চেয়ারম্যান সাখাওয়াত হোসেন প্রধান,সাধারণ সম্পাদক রাজীব ঘোষ,উপজেলা ছাত্রলীগের মাহমুদুল হাসান মামুন সাধারণ সম্পাদক আমির হামজা সহ নেতা কর্মিরা।
এইদিকে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা আলম আহমেদ ঈগল মার্কার ব্যাপক গণ সংযোগ করে যাচ্ছে।
এমএসএম / এমএসএম
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন