হাতিয়ায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের রিটার্নিংকর্মকর্তাদের ব্রিফিং
হাতিয়ায় শনিবার সকাল এগারোটায় হাতিয়া দ্বীপ সরকারি কলেজ মাঠে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণকারী কর্মকর্তাদের উদ্দেশ্যে এক ব্রিফিং অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারি রিটার্নিং কর্মকর্তা সুরাইয়া আক্তার লাকীর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা দেওয়ান মাহবুবুর রহমান । এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসাদুজ্জামান বিপিএম পিপিএম পুলিশ সুপার, নোয়াখালী, মেজবাহ উদ্দিন জেলা নির্বাচন কর্মকর্তা , এএসপি হাতিয়া সার্কেল আমানুল্লাহ, হাতিয়া উপজেলা সহকারী কমিশনার( ভূমি ) গোলাম সারওয়ার, হাতিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জিসান আহমেদ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। এসময় প্রধান অতিথি জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার দেওয়ান মাহবুবুর রহমান ব্রিফিং অনুষ্ঠানে ভোট গ্রহণকারী কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন , 'আপনাদের সার্বিক সহযোগিতা পেলে আমি (নোয়াখালী ৬ )হাতিয়ায় একটি সুষ্ঠু, সুন্দর এবং শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিতে পারব'। তিনি আরো বলেন, সংবাদপত্র হচ্ছে একটি শক্তিশালী মাধ্যম যাদের সঠিক তথ্যের মাধ্যমে জাতির উন্নয়ন সম্ভব। আপনাদের সার্বিক সহযোগিতা পেলে আমি আশা রাখি হাতিয়া একটি শান্তিপূর্ণ নির্বাচন দেখতে পাবে।
এমএসএম / এমএসএম
টেকনাফে সিএনজি অটোরিকশাসহ সাড়ে তিন কোটি টাকার ৭০ হাজার ইয়াবা জব্দ
চাঁদপুরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ দুইজন গ্রেপ্তার
সাভারে শ্রমিক অসন্তোষ: ২৬৪ পোশাক কারখানায় ছুটি
সাভারে শ্রমিক অসন্তোষ: ২৬৪ পোশাক কারখানায় ছুটি
সিলেটে পৃথক অভিযানে দুই আসামি গ্রেপ্তার
পত্নীতলায় জাতীয় যুব দিবস পালিত
ধামরাইয়ে বাক্প্রতিবন্ধীর বসতবাড়িতে দুর্বৃত্তদের আগুন
চন্দনাইশে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও পরিচ্ছন্নতা কর্মসূচি
নেত্রকোণায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল এর উদ্যোগে সাংবাদিক আলিফ ফকির হত্যার বিচার দাবিতে মানববন্ধন
চৌগাছায় গাছি সমাবেশ ও খেজুরের চারা বিতরণ: কৃষকদের সুবিধার্থে নির্মিত হবে মিনি কোল্ড স্টোরেজ
ধুনটে বিস্ফোরক মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা সজিব গ্রেপ্তার
রাজশাহীতে মানিক পশারীর জানাজা-দাফনে বাধার প্রতিবাদে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন