ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

গলাচিপায় থার্টি ফার্স্ট নাইটে আতশবাজি নিষিদ্ধে মানববন্ধন


মোস্তফা কামাল খান (গলাচিপা) photo মোস্তফা কামাল খান (গলাচিপা)
প্রকাশিত: ৩০-১২-২০২৩ দুপুর ৪:৫৪

পটুয়াখালীর গলাচিপায় থার্টি ফার্স্ট নাইটে আতশবাজি (ফাটানো) নিষিদ্ধে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং বিভিন্ন পরিবেশবাদী সংগঠনের সহযোগিতায় এক মানববন্ধনের আয়োজন করা হয়। শনিবার (৩০ ডিসেম্বর) বেলা ১১ টায় উপজেলা প্রশাসন চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন আল হেলাল। আরও উপস্থিত ছিলেন গলাচিপা থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. ফেরদৌস আলম খান, সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবী, গলাচিপা বন বিভাগের রেঞ্জ কর্মকর্মা মো. জাহাঙ্গীর হোসেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আকরামুজ্জামান, গলাচিপা প্রেস ক্লাবের সভাপতি সমিত কুমার দত্ত মলয়, গলাচিপার সিনিয়র শিক্ষক আবুল কালাম আজাদ, শিশু ছবি ঘরের প্রতিষ্ঠাতা সভাপতি ও সিনিয়র সাংবাদিক মু. খালিদ হোসেন মিল্টন, শিশু সুরক্ষা সমাজসেবা কর্মী পঙ্কজ গাঙ্গুলী, এনিমালস লাভার অফ পটুয়াখালী এর সদস্য সোহেল হোসেন রাসেল প্রমুখ। এ সময় মানববন্ধনে বক্তারা বলেন, আতশবাজিতে প্রাণীরা চমকে ওঠে, পশু পাখি, বৃদ্ধ ও শিশুরা আতঙ্কিত হয়। আতশবাজি বা পটকাবাজি মূলত তিন ধরণের ক্ষতি করে। এগুলো ফুটানোর সঙ্গে সঙ্গে বিকট শব্দ হয়, যা আমাদের চারিদিকে শব্দ দূষণ ঘটায়। এই শব্দ শিশু, বৃদ্ধসহ অসুস্থ রোগীদের জন্য মারাত্মক ক্ষতিকর। এছাড়া এতে হার্ট অ্যাটাকের সম্ভাবনা থাকে। এর কারণে প্রতিবছর হাজারো পাখি ও বন্যপ্রাণী অসুস্থ হয়ে মৃত্যু বরণ করে। তাছাড়া এ থেকে ক্ষতিকর রাসায়নিক পদার্থ বাতাসে ছড়িয়ে পড়ে মারাত্মক বায়ু দূষণ ঘটায়, যা ফুসফুসের নানা রোগের কারণ। এ সময় তারা আরও বলেন, এছাড়াও পটকা ও আতশ কাগজ, ছোট ছোট পাথরের টুকরা ও বিস্ফোরকে রাসায়নিক পদার্থ ব্যবহৃত হয় যা বিস্ফোরণের সঙ্গে সঙ্গে মাটিতে পড়ে কঠিন বর্জ্যে পরিণত হয়, পরিবেশ দূষণ তৈরি করে। এটি জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। কাজেই আসন্ন থার্টি ফার্স্ট নাইট কিংবা অন্য কোনো অনুষ্ঠানকে কেন্দ্র করে এই পটকা বা আতশবাজির ফুটানো থেকে বিরত থাকা উচিত। এজন্য সকলের সহযোগিতা প্রয়োজন। কাজেই প্রাণী, শিশু ও বৃদ্ধদের কথা চিন্তা করে আসন্ন ‘থার্টি ফার্স্ট নাইট’-এ (৩১ ডিসেম্বর) আতশবাজি ফুটানো ও ফার্নুস উড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে প্রাণীদের নিয়ে কাজ করা বেশ কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠন।

এমএসএম / এমএসএম

পানছড়িতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সমন্বয়ে সাংগঠনিক সভা

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান'র মৃত্যু: সর্বস্তরে শোক ও শ্রদ্ধা"

নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক

রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান

তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ‎কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল

কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী

হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার

ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা

দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক

বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক

গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার

মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার