এলজিআরডি মন্ত্রী মো. তাজুল ইসলাম
শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন উন্নত দেশে রূপান্তরিত
বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল উন্নত বাংলাদেশ গড়ার। এরই ধারাবাহিকতায় বর্তমান আওয়ামীলীগ সরকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নত দেশে রূপান্তরিত হচ্ছে। বাংলাদেশকে এখন ফকির মেচকিনের দেশ বলে না। বঙ্গবন্ধুর সময় এ দেশে অসংখ্য ব্রিজ, কালভার্ট নির্মিত হয়েছে। বর্তমান সরকার ১৫ বছরে এদেশে পদ্মাসেতু, টানেল, মেট্রোরেল, ফোরলেন রাস্তা, চট্টগ্রাম থেকে কক্সবাজার রেললাইন হয়েছে, লাকসাম থেকে চট্টগ্রাম ডাবল রেললাইন হয়েছে এছাড়াও বৃহত্তর প্রকল্প হয়েছে। পাকিস্তানে এখন অন্য দেশ থেকে খাদ্য আমদানী করে। বাংলাদেশ এখন কাহারো কাছ থেকে খাদ্য আমদানী করতে হয় না। জিডিপি হার এখন অনেক বেশি। বিএনপি আমলে আপনাদের রাস্তাঘাট ছিলো কাঁচা এখন আওয়ামীলীগের আমলে পাকা রাস্তা হয়েছে। আমি লাকসামকে অনেক দিয়েছি আর দেবো। আগামী ৭ জানুয়ারী সকলে সারিবদ্ধ ভাবে দাঁড়িয়ে নৌকা মার্কায় ভোট দিবেন। বিদেশীরা দেখে বলবে লাকসামের মানুষ সভ্য, শান্তি শৃঙ্খলা প্রমান করিবেন। কুমিল্লার লাকসামে গতকাল শনিবার (৩০ ডিসেম্বর) সকালে পৌর শহরের ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের আয়োজনে উত্তরকুল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উঠান বৈঠকে কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে মনোনীত সংসদীয় প্রার্থী প্রধান অতিথি এলজিআরডি মন্ত্রী মোঃ তাজুল ইসলাম উপরোক্ত কথা বলেন।
লাকসাম পৌরসভা আওয়ামীলীগের সহ-সভাপতি ও ৯নং ওয়ার্ড কাউন্সলর গোলাম রাব্বানীর নেতৃত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাকসাম উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান এড. ইউনুছ ভূঁইয়া, জেলা পরিষদ সদস্য এড. আবু তাহের, পৌর আওয়ামীলীগের সভাপতি তাবারক উল্যাহ্ কায়েস, সাধারণ সম্পাদক এড. রফিকুল ইসলাম হিরা, পৌর মেয়র অধ্যাপক আবুল খায়ের সহ উপজেলা মহিলা আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ , যুবলীগ সহ আওয়ামী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ