কেরানিগঞ্জে ইউপি সদস্যর উপর হামলার ঘটনায় মামলায় গ্রেফতার হয়নি আসামীরা
ইভটিজিং এর প্রতিবাদ করায় ইউপি সদস্য সহ ৪ জনের উপর অতর্কিত হামলা চালায় আওয়ামী লীগ নামধারী একদল সন্ত্রাসী বাহিনী একাধিক মামলার আসামী। ইভটিজিং এর ঘটনায় ৪জন গুরুতর আহত হয়েছে, আহতদের মাঝে গুরতর অবস্থায় দুইজনকে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গত বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সকাল ১১টায় ঢাকা জেলার কেরানীগঞ্জ উপজেলার হযরতপুর ইউনিয়নের লংকারচর, জালাল উদ্দীন মেম্বার এর বাড়ির সামনে ভুক্তভোগী পরিবার ও স্থানীয় এলাকাবাসী এঘটনায় জড়িতদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেন। বিক্ষোভ মিছিল শেষে স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা গেছে হৃদয় ও সম্রাট এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী ও একাধিক মামলার আসামি। তাদেরকে দ্রুত আটক করে শাস্তির দাবি জানিয়েছে এলাকাবাসী।
প্রসঙ্গত, এর আগে গত বুধবার (২৭ ডিসেম্বর) দিবাগতরাত সাড়ে ৮টার দিকে ঢাকা জেলার কেরানীগঞ্জ উপজেলার হযরতপুর ইউনিয়নের লংকারচর গ্রামে একটি গ্রাম্য মেলায় স্থানীয় বাবু মিয়ার যুবতী তিন কন্যা মোছাঃ শান্তা, বন্যা ও সীমা কেনাকাটা করতে যায়। সেসময় পার্শবর্তী বৌনাকান্দি গ্রামের বছির এর ছেলে হৃদয় (৩২) সম্রাট (৩৫) ও তার সহযোগীরা তাদেরকে শ্লীলতাহানি (হেনস্তা) করে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে।
সেসময় ভুক্তভোগী ওই যুবতী নারী'র স্বজনরা এগিয়ে এলে উভয়ের মাঝে কথা-কাটাকাটির একপর্যায়ে উপস্থিত ইউপি সদস্য মোঃ জালাল উদ্দীন কে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করলে তার মাথায় মারাত্মক জখম হয়। পাশাপাশি জুয়েল নামে আরও এক যুবকের পা বিচ্ছিন্ন হয়ে যায়। এঘটনায় কবির ও হুমায়ুন নামে আরও দুই ব্যাক্তি আহত হয়।
আহতদের মাঝে একজন হযরতপুর ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের বর্তমান সদস্য, তিনি গুরতর আহত অবস্থায় সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিবিড় পর্যবেক্ষন (আই সি ইউ) তে ভর্তি রয়েছে। এব্যাপারে হযরতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন আয়নাল এর কাছে জানতে চাইলে তিনি বলেন, হৃদয়-সম্রাট আওয়ামী লীগের নাম ভাঙিয়ে বিভিন্ন অপরাধ সংগঠিত করছে এলাকায়। ইতিপুর্বে বিভিন্ন অপরাধ করে আসলেও যেকোন উপায়ে আইনের বেড়াজাল থেকে বের হয়ে আসে। তাই এখনো নানা অপকর্ম করলেও হুমকির ভয়ে কেউ মুখ খুলতে সাহস পায় না। তিনি আরও বলেন, তাদের বিরুদ্ধে থানায় প্রায় ৮/১০ টি মামলা থাকলেও তাদের দমন করা যাচ্ছে না। আমাকেও তারা একাধিকবার মেরে ফেলার হুমকি দিয়েছে এবং আমি নিজেও তাদের নামে জিডি করেছি।
এঘটনায় চার দিন অতিবাহিত হলেও এখোনও আটক হয়নি আসামী। এবিষয়ে কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন এ বিষয়ে একটা মামলা দায়ের করা হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
এমএসএম / এমএসএম
ইউপি প্রশাসনিক কর্মকর্তা আবুল কালাম আজাদকে ঘিরে অপপ্রচারের অভিযোগ
সোনারগাঁও এর সাবেক ইউএনও ফারজানার শ্রেষ্ঠত্ব অর্জনে প্রধানমন্ত্রীর সম্মাননা গ্রহন।
বৃষ্টি আসলেই আতঙ্ক" শিরোনামের সেই মনোয়ারার পাশে জিয়াউল ফেরদৌস রাইট
রাজশাহীতে ইউএনওপিএস ও বিবিএসের যৌথ প্রশিক্ষণ অনুষ্ঠিত
পাঙ্গাসিয়া ও জগন্নাথপুর হাওড়ে অভিযানে ১১০০ মিটার কারেন্ট জাল জব্দ
১৩ বছর পর ভালুকার দলিল লেখক মিন্টু হত্যা মামলার রায়
পুলিশ হেফাজত থেকে জব্দ জাল ছিনিয়ে নেওয়ার অভিযোগে মামলা
হাটহাজারীতে বন্যায় মৎস্য ও কৃষিতে ব্যাপক ক্ষয়ক্ষতি
মান্দায় রাতের অন্ধকারে আবারও অর্ধশতাধিক গাছ কাটার অভিযোগ
প্রেমের টানে ধর্মান্তরিত হলো অন্বেষা, মুসলিম যুবককে বিয়ে
পদ্মার তীব্র ভাঙনে দিশেহারা সদরপুরের মানুষ, নদীগর্ভে বিস্তীর্ণ জনপদ
চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে স্কুল শিক্ষক মাসুদ রানার বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও মারধরের অভিযোগ