ঢাকা মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬

অসহায় ফজিলা বেগমকে ওষুধ প্রদান করলেন চুয়াডাঙ্গার মানবিক পুলিশ সুপার জাহিদুল ইসলাম


শামীম রেজা, চুয়াডাঙ্গা photo শামীম রেজা, চুয়াডাঙ্গা
প্রকাশিত: ৩১-৫-২০২১ দুপুর ৪:২২

বাংলাদেশ পুলিশ পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি বিভিন্ন প্রকার সামাজিক, মানবিক ও উৎসাহমূলক কার্যক্রমে ভূমিকা রেখে চলেছে। তারই অংশ হিসেবে মানবিক পুলিশ সুপার খ্যাত মো. জাহিদুল ইসলাম সামাজিক দায়বদ্ধতা থেকে একের পর এক গণমুখী কার্যক্রম গ্রহণ করছেন।

প্রতিদিন চুয়াডাঙ্গা পুলিশ সুপারের কার্যালয়ে ব্যক্তিগত বিভিন্ন সমস্যা নিয়ে হাজির হন নানা শ্রেণি-পেশার বিভিন্ন বয়সী মানুষ। মোছা. ফজিলা বেগম (৬৫) তাদেরই একজন। পুলিশের মানবিকতাই তাকে পুলিশ সুপারের কার্যালয় পর্যন্ত টেনে নিয়ে এসেছে। আজ সোমবার (৩১ মে) সকালে অশ্রুসিক্ত নয়নে পুলিশ সুপারের সামনে হাজির হয়ে তিনি জানান, তার স্বামী সন্তান কেউ নাই। অন্যের বাড়িতে কাজ করে জীবিকা নির্বাহ করতেন। বর্তমানে তিনি কিডনির সমস্যাসহ বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছেন। আর্থিক অভাবের কারণে চিকিৎসা খরচ বহনে ব্যর্থতার বিষিয়টি তিনি পুলিশ সুপারকে জানান। পুলিশ সুপার অত্যন্ত আন্তরিকতার সাথে শোনেন তার দুঃখ-কষ্টের কথা। ফজিলা বেগম তার মনের কথা পুলিশ সুপারের কাছে বলতে পারায় তার দু‍ই চোখ দিয়ে অশ্রু ঝরে পড়ে। মানবিক পুলিশ সুপার তাকে তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় ওষুধ প্রদান করেন। তিনি আরো আশ্বস্ত করেন, চুয়াডাঙ্গাবাসীর যে কোনো প্রয়োজনে পুলিশ সুপারের দুয়ার ২৪ ঘণ্টা খোলা আছে।

পুলিশ সুপার মো. জাহিদুল ‍ইসলাম বলেন, সমাজের সর্বস্তরের সামর্থ্যবান মানুষ যদি অসহায় ও সুবিধাবঞ্চিতদের দিকে একটু সুদৃষ্টি দেয়, তাহলে আমাদের সমাজে সুবিধাবঞ্চিতদের মুখেও হাসি ফোটানো সম্ভব। এ সময় তিনি আইনশৃঙ্খলা রক্ষাসহ সকল বিষয়ে চুয়াডাঙ্গা জেলাবাসীর সহযোগিতা কামনা করেন।

এমএসএম / জামান

মধুখালীতে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

রাণীশংকৈলে উত্তম কৃষি পদ্ধতির মাধ্যমে টেকসই, নিরাপদ ও মান-সম্মত খাদ্য উৎপাদন বিষয়ক কর্মশালা

সিংড়ায় ৪ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ বিতরণ

সংবাদ প্রকাশের পর অসহায় ছবদের আকন্দের ঘরে ছুটে গেলেন ইউএনও আরিফ উল্লাহ নিজামী

মনোহরগঞ্জে ঘূর্ণিঝড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন উপজেলার ১১ টি ইউনিয়নে ২৮ হাজার পরিবার

কালিয়ায় পার্টনার প্রোগ্রামের আওতায় ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

বাঘা থানার অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি আটক

নোয়াখালীতে মাইক বাজিয়ে আ.লীগের স্লোগান, পুলিশ দেখে পালালো যুবক

ভোলায় ইজিপিপি’র আওতায় খাল খনন কার্যক্রমের উদ্বোধন

হাতিয়ায় বজ্রপাতে এক যুবকের মৃত্যু

নড়াইলে সলতান স্মৃতি সংগ্রহশালা পরিদর্শন করলেন খুলনা বিভাগীয় কমিশনার

ভূরুঙ্গামারীতে “নতুন কুঁড়ি স্পোর্টস কমিটি”র সভা অনুষ্ঠিত

ধামরাইয়ে ৬০০ লিটার ডিজেল জব্দ