ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

লালমোহনে অনেক প্রতিষ্ঠানে নেই জাতীয় শোক দিবসের ড্রপডাউন ব্যানার


লালমোহন প্রতিনিধি photo লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ১২-৮-২০২১ বিকাল ৫:৩৫

১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদতবার্ষিকী পালন উপলক্ষে ১ ‍আগস্ট থেকে সকল সরকারি, আধাসরকারি, স্বায়ত্তবশাসিত, স্থানীয় সরকার, শিক্ষা ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের ভবনে ড্রপডাউন ব্যানার (ভবনের উপর থেকে নিচ পর্যন্ত) লাগানোর ব্যবস্থা গ্রহণের জন্য গত ২৭ জুলাই একটি নির্দেশনা প্রদান করে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। তবে সরকারের এ নির্দেশনা থাকলেও তা বাস্তবায়ন করতে দেখা যায়নি ভোলার লালমোহনের কয়েকটি প্রতিষ্ঠানকে।

গতকাল বুধবার ও আজ বৃহস্পতিবার লালমোহন পৌর শহরের বিভিন্ন স্থানে ঘুরে দেখা গেছে, সোনালী ব্যাংক, উত্তরা ব্যাংকের লালমোহন শাখা ও টেলিফোন অফিসের ফটকে নেই ড্রপডাউন ব্যানার। এছাড়াও উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের গজারিয়া সাব-পোস্ট অফিস ও ইউনিয়ন পরিষদ ভবন এবং চরভূতা ইউনিয়নের ষাট দরুন সরকারি প্রাথমিক বিদ্যালয়েও দেখা যায়নি ড্রপডাউন ব্যানার।

নির্দেশনানুযায়ী আগস্টের প্রথমদিন থেকে ড্রপডাউন ব্যানার লাগানোর কথা থাকলেও মাসের ১২ দিন পরও লাগানো হয়নি। সরকারি নির্দেশনার প্রতি এমন অবজ্ঞা দেখে সচেতন মহলে সমালোচনার ঝড় বইছে।

ড্রপডাউন ব্যানার না লাগানোর বিষয়ে জানতে গিয়ে সোনালী ব্যাংক লালমোহন শাখার ম্যানেজার মো. রাশেদ মামুনকে ব্যাংকে পাওয়া যায়নি। তার মুঠোফোনে একাধিকবার কল দিলেও সংযোগটি বন্ধ পাওয়া যায়।

উত্তরা ব্যাংক লালমোহন শাখার ম্যানেজার অলিক কুমার দাস বলেন, ড্রপডাউন ব্যানার সম্পর্কে আমাদের কেন্দ্রীয় অফিস থেকে এমন কোনো নির্দেশনা আসেনি।

উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু ইউসুফ জানান, নির্দেশনা সম্পর্কে তিনি অবগত ছিলেন না। এখন শুনেছেন, তাই ড্রপডাউন ব্যানার লাগানোর ব্যবস্থা করবেন।

পশ্চিম চরউমেদ ইউনিয়নের সাব-পোস্ট অফিসের সাব-পোস্ট মাস্টার মো. আবু তাহের জানান, বিভাগীয় অফিস থেকে তাদের কাগজের তৈরি পোস্টার দেয়া হয়েছে, তা অফিসের ভেতরে লাগিয়েছেন তিনি। তবে নির্দেশনা পাননি বিধায় বাইরে ড্রপডাউন লাগানো হয়নি।

এদিকে নির্দেশনার ১১তম দিন গতকাল বুধবার ড্রপডাউন ব্যানার লাগিয়েছেন উপজেলার চরভূতা ইউনিয়নের ৯নং ওয়ার্ডস্থ ষাট দরুন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সিরাজুল হক।  

এ ব্যাপারে জানতে চাইলে সহকারী কমিশনার (ভূমি) মো. জাহিদুল ইসলাম বলেন, যেসব প্রতিষ্ঠানে ড্রপডাউন ব্যানার টানানোর নির্দেশনা রয়েছে, সুতরাং প্রত্যেককেই নির্দেশনামতো ড্রপডাউন ব্যানার স্থাপন করবে। যদি কেউ না করে থাকে, সেক্ষেত্রে তাদের ব্যাপারে আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করব।

এমএসএম / জামান

আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়

প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং

বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন

দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা

ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি

বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড

নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক

শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা

অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত

কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮

ধামইরহাটে আদিবাসীদের র‍্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত