ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

আপামর জনতার ভোটে আবারও শেখ হাসিনার নৌকা বিজয়ী হবে: দারা


শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান  photo শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান
প্রকাশিত: ৩১-১২-২০২৩ বিকাল ৫:৫১
 রাজশাহী-৫ (পুঠিয়া,দূর্গাপুর) আসনের আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী ও রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি আব্দুল ওয়াদুদ দারা বলেছেন, বাংলাদেশের আপামর জনতার সমর্থনে আবারও জাতির জনক বঙ্গবন্ধুর কণ্যা জননেত্রী শেখ হাসিনার নৌকা  প্রতীক বিপুল ভোটে বিজয়ী হবে। পুঠিয়া-দূর্গাপুরের সমস্ত শহর ও গ্রামাঞ্চলের সব এলাকার মানুষের সাথে কথা বলে, তাদের স্বতস্ফুর্ত সমর্থন ও উৎসাহ-উদ্দীপনায় আমিও নিশ্চিত হয়েছি, এই আসনটিকে পুঠিয়া-দূর্গাপুরবাসী জননেত্রী শেখ হাসিনাকে উপহার দেবেন এবং আমাকে তাদের সেবা করার ও উন্নয়নে ভূমিকা রাখার  সুযোগ দেবেন।
 
সাবেক এমপি আব্দুল ওয়াদুদ দারা বলেন, আমাদের সকলের প্রিয় জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমিও যেন আজীবন আপনাদের সেবায় কাজ করে যেতে পারি। আর সে কারনেই পুঠিয়া-দূর্গাপুরের সার্বিক উন্নয়ন করতে জননেত্রী শেখ হাসিনার নৌকায় ভোট দিয়ে বিজয়ী করুন।
 
নৌকার প্রার্থী দারা সকল ভোটারদের অনুরোধ জানিয়ে বলেন, আপনারা আগামী ৭ জানুয়ারী সকল ভেদাভেদ ভুলে গিয়ে নৌকার পক্ষে ভোট দিন। বিপুল ভোটে নৌকা মার্কাকে বিজয়ী করে আমাকে পুঠিয়া-দূর্গাপুর বাসীর সেবা করার সুযোগ দিন  এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে এ আসনটি উপহার দিন। 
 
তিনি বলেন, জাতির পিতার সুযোগ্য কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। তিনি বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতির মহানায়ক। তিনি আমাদের বিশ্ব দরবারে মর্যাদার আসনে বসিয়েছেন। তাঁর পাশে থেকে সকল অপশক্তিকে আমাদের মোকাবেলা করতে হবে।
 
৩১ ডিসেম্বর (রবিবার) পুঠিয়া উপজেলার বানেশ্বর ইউনিয়নের বিভিন্ন হাট, বাজার ও গ্রামে নির্বাচনী গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।
 
এসময় রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, রাজশাহী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এসএম একরামুল হক, সাংগঠনিক সম্পাদক এড. আব্দুস সামাদ, পুঠিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান জিএম হীরা বাচ্চু, উপ-দপ্তর বিষয়ক সম্পাদক আব্দুল মান্নান, সদস্য গোলাম ফারুক, রবিউল ইসলাম রবি, পুঠিয়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি নজরুল ইসলাম, জেলা যুবলীগের সাবেক সভাপতি মো: আবু সালেহ, সভাপতি আলিউজ্জামান মন্টু, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুল পরিমাণ সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

চুয়েটের উপাচার্য হলেন পটিয়ার সন্তান ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম

দর্শনা কেরুতে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন, পরিবেশের ভারসাম্য রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান

গোপালগঞ্জে মাদকবিরোধী সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

চুয়েট'র ভিসি হিসেবে নিয়োগ পেলেন ড. আবু সাদাত সায়েম

ভেসে আসা সেই দুই শ্রীলঙ্কান জেলেকে সেফ হোমে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত

জাফরগঞ্জ ইউনিয়ন ছাত্রশক্তির নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

বারুর আলী হোসেন উচ্চ বিদ্যালয়ে স্বাস্থ্যসেবার ব্যতিক্রমী আয়োজন

মুদাফফরগঞ্জের সাবেক ইউপি চেয়ারম্যান শাহ আলমের ইন্তেকাল

শেরপুরে বৃক্ষরোপণ ও বৃক্ষমেলার উদ্বোধন

জাতীয় পর্যায়ে জুডো-কারাতে চ্যাম্পিয়ন ছালুয়া ফজলে রাব্বি বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী (জাহিন)

মেঘনা দখল করে দুই হোটেল, অনুমতি ছাড়াই চলছে ‘জলবিলাস’

হোমিও চিকিৎসকের বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ, ৬ মাসের গর্ভের জমজ দুই সন্তানের মৃত্যু

এমপি রাশেদা বেগম হীরার দেবিদ্বার সফর ঘিরে বিএনপির প্রস্তুতি সভা, তৃণমূলের সব কমিটি বিলুপ্ত ঘোষণা