সাভার উচ্চ বালিকা বিদ্যালয়ে ২০২৪ শিক্ষাবর্ষের বই বিতরন উদ্বোধন
২০২৪ শিক্ষাবর্ষের ‘বই উৎসব’-এর উদ্বোধন করেছেন গতকাল ৩১ শে ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রথম থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে নতুন শিক্ষাবর্ষের বই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন তিনি।
এ সময় প্রাথমিক, মাধ্যমিক, ইবতেদায়ী, দাখিল ও কারিগরি পর্যায়ের শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন প্রধানমন্ত্রী।
এরই ধারাবাহিকতায় বছরের প্রথম দিনেই দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের ন্যায় সাভার উচ্চ বালিকা বিদ্যালয়ে বই বিতরনের কার্যক্রম উদ্বোধন করেন। বই বিতরনে প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাভার পৌরসভার প্যানেল মেয়র নজরুল ইসলাম মানিক মোল্লা বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম রফিকুজ্জামানের সভাপতিত্বে নতুন ভর্ত্তি হওয়া ছাত্রীসহ প্রায় ১২০০ জন ছাত্রীদের বই বিতরন করা হয়। বিশেষ অতিথি হিসাবে উপস্হিত ছিলেন সাভার পৌরসভার ৪ নং ওয়ার্ড কাউন্সিলর নূরে আলম সিদ্দিকী ও ১ নং সদস্য ম্যানেজিং কমিটি, ২ নং সদস্য মোহাম্মদ মাহফুজুল হক সিইও রাজিয়া ক্লিনিক, সাভার, সদস্য রিনা আক্তার,রতন শাহা, যুবরাজ চৌধরীসহ বিদ্যালয়ের সকল শিক্ষক- শিক্ষিকা স্হানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও অভিবাবকবৃন্দ।
পাঠ্যপুস্তক বোর্ড সূত্রে জানা গেছে, ২০২৪ শিক্ষাবর্ষে শিক্ষার্থী সংখ্যা ধরা হয়েছে ৩ কোটি ৮১ লাখ ২৭ হাজার ৬৩০ জন। তাদের জন্য বই ছাপা হয়েছে মোট ৩০ কোটি ৭০ লাখ ৮৩ হাজার ৫১৭টি। ১লা জানুয়ারী সোমবার বছরের প্রথম দিনে সারা দেশে সব শিক্ষাপ্রতিষ্ঠানে বই উৎসব অনুষ্ঠিত হচ্ছে।
এমএসএম / এমএসএম
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন